কর্নাটকের হিজাব বিতর্কের আঁচ কলকাতাতেও, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মুসলিম পড়ুয়াদের

কর্নাটকের হিজাব বিতর্কের আঁচ কলকাতাতেও, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মুসলিম পড়ুয়াদের

হিজাব নিয়ে বিতর্কের আঁচ এসে পড়েছে কলকাতাতেও। হিজাব আমাদের সাংবিধানিক অধিকাল প্ল্যাকার্ড নিয়ে শহরের রাজপথে বিক্ষোভ দেখালেন মুসলিম ছাত্রীরা। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে পার্ক সার্কাস ক্যাম্পাসে হিজাব পরার দাবিতে বিক্ষোভ দেখালেন তাঁরা। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও দেখা গিয়েছে সেই বিক্ষোভে সামিল হতে। এদিকে কর্নাটকে হিজাব নিয়ে বিক্ষোভের পারদ চড়ছেই। পরিস্থিতি সামাল দিতে ৩ দিন স্কুল-কলেজে ছুিট ঘোষণা করেছে কর্নাটক সরকার।

কলকাতায় হিজাব বিক্ষোভ

কলকাতায় হিজাব বিক্ষোভ

এবার কলকাতাতেও শুরু হয়ে গেল হিজাব পরার দাবিতে বিক্ষোভ। বুধবার কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে বিক্ষোভ দেখান মুসলিম ছাত্রীরা। তাঁরা সকলেই হিজাব পরে ছিলেন। এবং তাঁদের হাতে ছিল হিজাব আমাদের সাংবিধানিক অধিকার লেখা প্ল্যাকার্ড ও ব্যানার। পোস্টারে লেখা ছিল 'হিজাব আমার সাংবিধানিক অধিকার । রক্ত চাই রক্ত নাও, আমাদের অধিকার ফিরিেয় দাও'। ছাত্রছাত্রীরা সম্মিলিত ভােব বিক্ষোভ দেখিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

উত্তাল কর্নাটক

উত্তাল কর্নাটক

হিজাব নিয়ে উত্তাল কর্নাটক। কলেজে ইউনিফর্ম নির্দেশিকায় হিজাব পরা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার। তারপরেই হিজাব বিতর্ক চরমে উঠেছে। কলেজে হিজাব পরে আসায় ছাত্রীদের প্রথম দিন ঢুকতে দেওয়া হয়নি। পরের দিন বিক্ষোভ দেখালে ছাত্রীদের কলেজে প্রবেশ করতে দিলেও একটি আলাদা ঘরে বসিয়ে রাখা হয়। এবং তাঁদের ক্লাসও নেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ বিক্ষোভ দেখানো শুরু করেছে ছাত্রীরা। তার আঁচ গোটা কর্নাটকে পড়েছে।

জয় শ্রীরাম স্লোগান

জয় শ্রীরাম স্লোগান

হিজাব বিতর্কের মাঝে আবার গেরুয়া চাদর গায়ে দিয়ে ছাত্রছাত্রীরা কলেজে আসতে শুরু করেছে। হিজাব পরে কলেজে এলে গেরুয়া চাদর গায়ে দিয়ে আসা যাবে বলে বিতর্ক দানা বেঁধেছে। প্রতিবাদে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কলেজে। তার পাল্টা আবার আল্লা হু আকর বলতে শোনা গিয়েছে এক হিজাব পরিহিতা ছাত্রীর গলায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কলেজে উড়ছে গেরুয়া পতাকা

কলেজে উড়ছে গেরুয়া পতাকা

গতকাল কলেজে হিজাব পরা নিয়ে কর্নাটকে এমন অশান্তি শুরু হয়েছিল যে বিতর্ক চরমে উঠে গিয়েছিল। কংগ্রেস বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কংগ্রেস নেতা ডিকে শিবকুমার একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন জাতীয় পতাকা নামিয়ে গেরুয়া পতাকা ওড়ানো হচ্ছে। গৈরিক সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে বিজেপি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তারপরে অবশ্য জানা যায় সেখানে কোনও জাতীয় পতাকা লাগানো ছিল না। ফাঁকা ছিল ফ্ল্যাগ পোস্টটি। সেখানে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+