Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিকিৎসকের নির্দেশে ঘরবন্দি! ব্রিগেডে আসছেন না কানহাইয়া কুমার

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার রবিবার ব্রিগেডে বামেদের সমাবেশে যোগ দিতে পারছেন না। সূত্রের খবর অনুযায়ী, প্রবল ঘাড়ের ব্যথায় কাবু তিনি।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার রবিবার ব্রিগেডে বামেদের সমাবেশে যোগ দিতে পারছেন না। সূত্রের খবর অনুযায়ী, প্রবল ঘাড়ের ব্যথায় কাবু তিনি। হাসপাতাল থেকে সদ্য তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। সোজা হয়ে বসতে পারছেন না তিনি।

চিকিৎসকের নির্দেশে ঘরবন্দি! ব্রিগেডে আসছেন না কানহাইয়া কুমার

জানা গিয়েছে, শনিবার বিকেলের দিকে ঘাড়ের ব্যথার কারণে সিপিআই-এর ছাত্র সংগঠনের এই নেতাকে বিহারের বেগুসরাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে কানহাইয়াকুমারকে বাড়িতে নিয়ে যাওয়া হলেও, ফিজিওথেরাপিস্টের অধীনে রয়েছেন। ঘাড় নাড়াতে পারছেন না তিনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেননা শুধুমাত্র ব্যথার ওষুধ তাঁকে সুস্থ করতে পারবে না।

রবিবার সকালে বিমানে কানহাইয়ার কলকাতায় আসার কথা ছিল বলে জানিয়েছেন তাঁর এক সহযোগী। তা না হওয়ায়, বিকেলের বিমানের বন্দোবস্তও করা হয়েছিল তাঁর জন্য। কিন্তু কানহাইয়া কুমার সোজা হয়ে বসতে পারছেন না বলেই জানা গিয়েছে। সেইজন্য তিনি কলকাতার সমাবেশে যোগ দিতে পারছেন না। বিকেলে তাঁকে ফের দেখতে যাবেন ফিজিওথেরাপিস্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+