সঞ্জয় রাউতকে হুমকি ফোন করে কলকাতা থেকে গ্রেফতার কঙ্গনার অনুগামী
কলকাতা থেকে গ্রেফতার কঙ্গনার অনুগামী
শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি ফোন করার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি নিজেকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ভক্ত বলে দাবি করে।

কলকাতা পুলিশের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, 'ওই ব্যক্তির নাম পলাশ বোস, সে টালিগঞ্জ এলাকার বাসিন্দা। তাকে মুম্বই পুলিশ গ্রেফতার করে। তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার জন্য শুক্রবার আলিপুর আদালতে পেশ কর হয়।’ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে কঙ্গনা রানাওয়াত ও শিবসেনার বাকযুদ্ধ পরবর্তীকালে বিরাট আকার ধারণ করে।
পলাশ বোস শিবসেনা সাংসদকে 'ভয়াবহ পরিণতি’ হতে পারে বলে হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। এরপরই মুম্বই পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ও গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। তবে কঙ্গনার সঙ্গে বাকযুদ্ধের কারণে শুধু সঞ্জয় রাউতই হুমকি ফোন পেয়েছেন এমন নয়, এর আগেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ আন্ডারওয়ার্ল্ড সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন পেয়েছিলেন।












Click it and Unblock the Notifications