Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kamduni Case: হাইকোর্টের নির্দেশ শুনেই অসুস্থ নির্যাতিতার ভাই, নতুন লড়াইয়ের প্রস্তুতি টুম্পা-মৌসুমীদের

Kamduni Case: কামদুনি ধর্ষণ এবং খুনের মামলায় সাজা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট! আদালতের নির্দেশে ফাঁসির সাজা মুকুব। শুধু তাই নয়, ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাসের নির্দেশ শুনিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। আর এই নির্দেশ সামনে আসার পরেই কান্নায় ভেঙে পড়লেন কামদুনির দুই প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী।

শুধু তাই নয়, আদালত চত্বরেই অসুস্থ হয়ে পড়লেন মৃত ছাত্রীর ভাই। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন আদালত চত্বরে কর্মরত পুলিশ আধিকারিকরা। তবে হাল ছাড়বেন না বলেই বার্তা কামদুনী প্রতিবাদীদের (Kamduni Case)। খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মৌসুমী। এমনকি দিল্লি নির্ভয়ার জন্যে যিনি আইনি লড়াই লড়েছিলেন তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। যাতে কামদুনির (Kamduni Case) নির্যাতিতাও বিচার পান।

Kamduni Case

শুধু তাই নয়, কার্যত বিস্ফোরক দাবি করেছেন প্রতিবাদী মুখ টুম্পাও। তাঁর দাবি, মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে। এমনকি সরকারি আইনজীবীও টাকা খেয়েছেন বলে অভিযোগ। কার্যত কামদুনিকে (Kamduni Case) বিচার দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ বলেও এদিন চাঞ্চল্যকর দাবি টুম্পার। যারা এদিন রেহাই পেয়ে গেলেন তাঁরা আগামীদিনে এই ঘটনা আবার ঘটবে না তাঁর কি নিশ্চয়তা আছে? প্রশ্ন প্রতিবাদীদের। কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন (Kamduni Case) মৃতের ভাইও। তাঁর দাবি, মামলা চলাকালীন একাধিকবার সরকারি আইনজীবী পরিবর্তন হয়েছে। এরপরেও হাইকোর্টে কীভাবে এহেন নির্দেশ। এই বিষয়ে আইনি লড়াই জারি থাকবে বলেও এদিন জানিয়েছেন মৃতের ভাই। উল্লেখ্য, দোষী সাব্যস্ত শরিফুল আলি, আনসার আলি এবং আমিন আলি তিনজনকে ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু এদিন তিনজনের ফাঁসির সাজা মকুব করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

শুধু তাই নয়, আনসার আলি এবং শরিফুল আলির আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শুনিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata high Court)। একই সঙ্গে আমিন আলি বেকসুর খালাস পেলেন আদালতের নির্দেশ। একই সঙ্গে রেহাই পেয়েছেন ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্করও। ১০ বছর ইতিমধ্যে তাঁরা জেল খেটে ফেলেছেন। আর সেই কারনে তাঁদের বেকসুর খালাসের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+