SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়,CBI জেরার পর গ্রেফতার
SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়, CBI জেরার পর গ্রেফতার
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার আরও এক। ম্যারাথন জেরার পর গ্রেফতার করা হল মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দুর্নীিতর একাধিক প্রমাণ পেয়েছে সিবিআই। গত কয়েকবারই তাঁকে দফায় দফায় জেরা করা হয়েছে।

গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়
৬ ঘণ্টা ম্যারাথন জেরার পর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে,কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ রয়েছে। দুর্নীতিতে সরাসরি যুক্ত কল্যাণময়। তাঁকে এসএসসি নিয়োগ দুর্নীতিকে কিংপিন বলে উল্লেখ করা হয়েছে বাগ কমিটির রিপোর্টে। তাঁর বিরুদ্ধে এফআইআরের কথা বলা হয়েছিল রিপোর্টে।

যা বলেছি সেটাই সত্যি
কল্যাণময় গঙ্গোপাধ্যায়তে গ্রেফতারের পর নিজাম প্যালেস থেকে সোজা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে কল্যাণময় বন্দ্যোপাধ্যায় বলেন, 'যা বলেছি সেটাই সত্যি।' তবে কী বলেছেন তিনি সেটা স্পষ্ট করেননি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। দুই প্রাক্তন এসএসসি কর্তার পর কল্যাণময়কে গ্রেফতার করা হল। পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা এবং অশোক চট্টোপাধ্যায়কে আগেই এই মামলায় গ্রেফতার করেছে সিবিআই।

ভুয়ো নিয়োগ পত্র দেওয়ার অভিযোগ
মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছিল বাগ কমিটির রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছিল এসএসসি চাকরি প্রার্থীদের ভুয়ো নিয়োগ পত্রে সই করতেন তিিন। এসএসসির নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। শান্তি প্রসাদ সিনহার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাঁর। ভুয়ো নিয়োগ পত্র তৈরি করে এসএসসির পুরনো বিল্ডিং থেকে সুপারিশের চাকরি প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হত। সেই সূত্র ধরেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে একাধিকবার জেরা করা হয়েছিল।

পার্থকে হেফাজতে চায় সিবিআই
এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে তাঁকে হেফাজতে চাইছে সিবিআই। তদন্তকারীরা আজই এই দাবিতে আদালতে আবেদন জানিয়েছে। এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। গতকাল আদালতে পেশের সময় কান্নায় ভেঙে পড়েন তিিন। কোনও টাকা তাঁর নয় বলে দাবি করেছিলেন তিনি। এদিকে তাঁর ঘনিষ্ঠ অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৫ কোটি টাকার হদিশ মিলেছে।












Click it and Unblock the Notifications