কালীপুজোয় ফল-সবজির বাজার আগুন, মাথায় হাত আমজনতার
টাস্ক ফোর্স বাজারে ঘুরেছে। কিন্তু বাজারের আগুনের দামের তেমন কোনও বদলই হয়নি। কালীপুজোর আগে সেই ছবিই যেন চোখে আগুন দিয়ে দেখিয়ে দেওয়া হল। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বাজারগুলিতে চড়া থাকল সবজির দাম।
শুধু সবজিই নয়। ফলের বাজারেও যেন আগুন লেগেছে। ফলের দাম অনেকটাই বেশি। কালীপুজো উপলক্ষ্যে ফলের কেনাকাটা করতেই হবে। সেই ফল কিনতে গিয়েই যেন তথৈবচ অবস্থা। সবজির থেকেও ফলের দাম অনেকটাই বেশি।

আর এই সবজি ও ফল কিনতেই হিমশিম খেল বাঙালি। কালীপুজোর বাজারে ফল ও সবজির দাম কিছুটা বেশি থাকে। কিন্তু এবার জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। এমন কথা বলছেন বিক্রেতাও। আর সাধারণ ক্রেতারা পকেট সামলাতে ব্যস্ত।
আপেল কলা ন্যাসপাতির দাম অনেকটাই বেশি। সাধারণ শশা, তার দাম শুনেও আঁতকে উঠতে হবে। বৃহস্পতিবার থেকেই এই দাম বাড়তে শুরু করেছিল। শনিবার সেই দাম বাজারে আরও চড়ল। পাইকারি থেকে খুচরো বাজারে ফল, সবজির দাম চোখ কপালে তুলবেই৷
কালীপুজোর পরেই ভাইফোঁটা। বাঙালির পার্বণে আরও একটি গুরুত্বপূর্ণ দিন। সেই উপলক্ষ্যে বাজারের দাম আরও চড়া হতে পারে। সেই আশঙ্কার কথাও মনে করছেন ব্যবসায়ীরা। কড়াইশুঁটি ১৬০ টাকা কেজি। সাধারণ বিনসের দাম ১০০ টাকা কেজি৷ ফলে ভাইফোঁটার সময় বাজারে সবজির দাম কোথায় গিয়ে ঠেঁকবে? সেই কথাই চর্চা হচ্ছে।
আসুন একনজরে দেখে নিই, কেমন যাচ্ছে ফল ও সবজির বাজারের দর।
ফলের দাম
আপেল - পাইকারি মূল্য (১০০-২০০ টাকা কিলো)
বর্তমান বাজার মূল্য - (২০০-২৫০ টাকা কিলো)
পেয়ারা - পাইকারি মূল্য (৬০-৮০ টাকা কিলো)
বর্তমান বাজার মূল্য (৮০-১০০ টাকা কিলো)
ন্যাসপাতি - পাইকারি মূল্য (১৫০ টাকা কিলো)
বর্তমান বাজার মূল্য (২০০ টাকা কিলো)
মুসম্বি লেবু - পাইকারি মূল্য (১২০ টাকা কিলো)
বর্তমান বাজার মূল্য (১৫০ টাকা কিলো)
কলা - পাইকারি মূল্য (৪০ টাকা ডজন)
বর্তমান বাজার মূল্য (৬০ টাকা ডজন)
শশা - পাইকারি মূল্য (৭০ টাকা কিলো)
বর্তমান বাজার মূল্য (৮০-১০০ টাকা কিলো)
সবজির বর্তমান বাজার মূল্য
বেগুন - ৫০ টাকা কেজি
পটোল - ৫০ টাকা কেজি
ঢ্যাড়স - ৫০ টাকা কেজি
বিনস - ১০০ টাকা কেজি
ক্যাপসিকাম - ৬০ টাকা কেজি
বাঁধাকপি - ৩০ টাকা কেজি
কড়াইশুঁটি - ১৮০ টাকা কেজি
করোলা - ৬০ টাকা কেজি
টমেটো - ৫০ টাকা কেজি
ঝিঙে - ৫০ টাকা কেজি
লঙ্কা - ৬০ টাকা কেজি
কলকাতার মানিকতলা বাজার, কোলে মার্কেট থেকে দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারে কম বেশি একই যাচ্ছে সবজি ও ফলের দাম।












Click it and Unblock the Notifications