এবারই প্রথম শুভেন্দুর গড়ে তৈরি মুখ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা! শুরু জল্পনা

মু্খ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা তৈরির স্থান বদল। জানা গিয়েছে, এবার মুখ্যমন্ত্রী বাড়ির প্রতিমা পটুয়াপাড়ার বদলে তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।

মু্খ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা তৈরির স্থান বদল। জানা গিয়েছে, এবার মুখ্যমন্ত্রী বাড়ির প্রতিমা পটুয়াপাড়ার বদলে তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হলেও, সূত্রের খবর অনুযায়ী,পটুয়াপাড়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা কোনটা তা সেই কৌতুহল বন্ধ করতেই প্রতিমা তৈরির স্থান বদল করা হয়েছে।

এবারই প্রথম শুভেন্দুর গড়ে তৈরি মুখ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা! শুরু জল্পনা

বছর চল্লিশেক আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর শুরু। সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রতিমা একই রকমেরই হয়ে আসছে। প্রতি বছরে মূর্তির রং কিংবা প্রতিমার শাড়ির রং একটু আলাদা হলেও, মূর্তির উচ্চতা, সাজসজ্জা থাকে একই। এবারও তাই থাকছে। জানা গিয়েছে, প্রথম থেকেই বংশ পরম্পরায় এই মূর্তি তৈরি করে আসছেন অমরনাথ পাল এবং তাঁর ছেলেরা। সেই কাজে সহযোগিতা করতেন কাঁথির শিল্পী সুবল গিরি।

পরিচিত, প্রতিবেশী, বন্ধুরা পুজোয় বাড়িতে গেলেও, অনেকেই পটুয়াপাড়ায় গিয়ে আগে থেকেই খোঁজ খবর করতেন মুখ্যমন্ত্রী বাড়ির প্রতিমা কোনটি। সাধারণ মানুষের মধ্যে কৌতুহলও তৈরি হয়। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি কানে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবছর তাই কাঁথির শিল্পী সুবল গিরির হাতেই তুলে দেওয়া হয় মূর্তি তৈরি দায়িত্ব।

জানা গিয়েছে, অন্যবারের মতো এবছরেও, পুজোর তদারকির মূল দায়িত্বে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+