৬৮ কিলোমিটার বেগে আছড়ে পড়ল কালবৈশাখী, ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা, দেখুন ভিডিও
বিকেল হতেই আকাশ কালো করে ঘনিয়ে এল মেঘ। খানিক পরেই ৬৮ কিলোমিটার বেগে ধেয়ে এল কালবৈশাখী। সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহযোগে বৃষ্টি শুরু হল। হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বিকেল হতেই আকাশ কালো করে ঘনিয়ে এল মেঘ। খানিক পরেই ৬৮ কিলোমিটার বেগে ধেয়ে এল কালবৈশাখী। সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহযোগে বৃষ্টি শুরু হল। হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে ঝড়ের প্রকোপে গাছ ভেঙে পড়ে বিবাদীবাদে। শিয়ালদহে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। কলকাতায় হতাহতের খবর না থাকলেও দক্ষিণবঙ্গ বজ্রপাতে মৃত্যু হয় দুজনের।

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কালবৈশাখীর গুরু গুরু রবে দাপট দেখাল কলকাতার বুকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এর প্রভাব পড়ল। দুপুরের পরই বাঁকুড়া-বীরভূমে শুরু হয়েছিল ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি শুরু হল পাঁচটা নাগাদ।
পূর্ব বর্ধমানের বুদবুদে বজ্রাঘাতে মৃত্যু হয় দুজনের। হুগলির একাধিক জায়গায় শিলাবৃষ্টির খবর মিলেছে। ঝড়-বৃষ্টি হয় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও বর্ধমানে। বিবাদীবাদে গাছ ভেঙে পড়ে। লণ্ডভণ্ড হয়ে যায় কলকাতা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে প্রায় ৬৮ কিলোমিটার বেগে কালবৈশাখী আছড়ে পড়ে। পশ্চিমি ঝঞ্ঝার জেরেই এই কালবৈশাখী।
বসন্তের আগমনের সঙ্গে সঙ্গেই কালবৈশাখীর দাপট শুরু হয়েছিল এবার। চৈত্রের শুরুতে সপ্তাহকালের মধ্যেই দুবার কালবৈশাখী হয়ে গেল কলকাতায়। রবিবার দক্ষিণবঙ্গজুড়ে কালাবৈশাখী দাপট দেখায়। এরপর শুক্রবারও বিকেলেই ঘনিয়ে আসে অন্ধকার, মুহূর্তেই ঝড় বয়ে যায়। এদিনও বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়।












Click it and Unblock the Notifications