বড় যোগদান পর্ব হবে, বললেন কৈলাস! পশ্চিমবঙ্গে বিজেপিতে ঢেউ লেগেছে, মন্তব্য দিলীপের
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে সব দলেই। এরই মধ্যে জল্পনা বাড়িয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে সব দলেই। এরই মধ্যে জল্পনা বাড়িয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছেন তৃণমূলের অনেক বড় নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। শীঘ্রই বড় যোগদান পর্ব হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপিতে ঢেউ লেগেছে। বিভিন্ন দলের অনেকেই যোগাযোগ রাখছেন। কবে যোগ দেবেন ঠিক নেই। তবে অনেকেই বিজেপিতে যোগ দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ।

রবিবার দিল্লিতে বিজেপির অফিসে যোগ দেন প্রদেশ কংগ্রেস নেতা রাকেশ সিং, গৌতম ঘোষ এবং দেবযানী দাশগুপ্ত। সূত্রের খবর অনুযায়ী, এরপরেই কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দেন সবাই তৈরি থেকো। কাল অনেক বড় যোগদান পর্ব হতে চলেছে।
এই যোগদান নিয়ে ব্যাখ্যাও পাওয়া গিয়েছে বিজেপির তরফে। নির্বাচনের দিন ঘোষণার আগে রাজ্য পুলিশ ছিল রাজ্য সরকারের অধীনে। কিন্তু নির্বাচনের দিন ঘোষণার পরেই যা চলে গিয়েছে নির্বাচন কমিশনের অধীনে। আগে বিজেপিতে যোগ দিলেই একের পর এক মামলা দায়ের করা হচ্ছিল। এখন মামলায় ফাঁসানোর ভয় থাকছে না।












Click it and Unblock the Notifications