মমতা বন্দ্যোপাধ্যায় 'দ্বিচারি'! উদাহরণ দিয়ে চাপ বাড়ালেন কৈলাস
অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। কলকাতায় এক অনুষ্ঠানে কৈলাস বলেন, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে সংসদে ঝড় তুলেছিলেন। এখন ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে তাদেরকেই স্বাগত জানাচ্ছেন।

২০০৫-০৬-এ মমতার অবস্থান
২০০৫-০৬-এ রাজ্যে বাম শাসন। সেই সময় সংসদে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি তুলেছিলেন মমতা। কৈলাস সেই ঘটনার কথা উল্লেখ করে বলেন, সংসদে তৎকালীন সিপিএম সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের রাজ্যে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছিলেন।

২০১৯-এ অবস্থান পরিবর্তন মমতার
বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন। ভোটব্যাঙ্কের জন্যই তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন। স্বাগত জানাচ্ছেন। তাদের জন্য রেশন কার্ডেরও বন্দোবস্ত করছেন। অভিযোগ করেছেন কৈলাস।

মমতার অবস্থান 'দ্বিচারি'
মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই অবস্থানের কথা ব্যাখ্যা করে তাঁর রাজনীতিকে দ্বিচারি বলে অভিযোগ করেন কৈলাস বিজয়বর্গীয়।

অহংকার আর আতঙ্কের রাজনীতি মমতার
কৈলাস বিজয়বর্গীয় এর আগে অভিযোগ করেছিলেন, এই ঘটনা থেকে প্রমাণিত অহংকার আর আতঙ্ক দিয়ে বিজেপিকে রোখার চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই রাজ্য থেকে অহংকার দূর করা হবে। পাশাপাশি রাজ্যের মানুষের মন থেকে আতঙ্কও দূর করা হবে। বলিদান দিতে হলেও তারা পিছু হটবেন না, জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications