মুখ্যমন্ত্রীকে দেখেই বাড়ি ফিরতে চাইলেন কবীর সুমন, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলার গায়ক কবীর সুমন। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে জেলা সফর শেষ করে তিনি কলকাতায় ফিরেছেন। ফিরেই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

দিন কয়েক আগে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন গায়ক কবীর সুমন। তাঁর শ্বাসকষ্টের প্রবল সমস্যা দেখা দিয়েছিল। কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিসিইউতে তিনি চিকিৎসার জন্য রাখা হয়। এখন তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। এমনই জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীকে দেখেই বাড়ি ফিরতে চাইলেন কবীর সুমন, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে হাসপাতালে এসে পৌঁছান। তিনি কবীর সুমনের সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ তিনি হাসপাতালে ছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা হয় তাঁর। গায়কের শারীরিক পরিস্থিতি সম্পর্কে তিনি তথ্য নেন। কবীর সুমনের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে দেখে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন কবীর সুমন। কিন্তু সে কথায় রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। আরও দশ দিন হাসপাতালে থাকতে হবে। দশ দিনের আগে হাসপাতাল থেকে যাওয়া হবে না। এই কথা শিল্পীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাংলা খেয়াল নিয়ে দুজনের মধ্যে সামান্য কথা হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়েছেন কবীর সুমন। শিল্পীকে দেখে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী।

সোমবার দুপুরে গুরুতর অসুস্থ বোধ করেন কবীর সুমন। তাঁকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শ্বাসকষ্টের প্রবল সমস্যা দেখা দিয়েছিল। আইসিসিউতে দ্রুত জন্য নিয়ে যাওয়া হয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে আরও বেশি শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এমন কথাও জানা যায়। একটি মেডিকেল বোর্ড তৈরি হয়েছিল গানওয়ালার জন্য। দ্রুত চিকিৎসা শুরু হয়েছিল তাঁর।

পরদিন জানা যায় কিছুটা স্থিতিশীল রয়েছেন কবীর সুমন। তবে তাঁর শারীরিক অবস্থা তখনও সম্পূর্ণ সুস্থ নয়। গতকাল থেকে শিল্পী বাড়ি যাওয়ার জন্য বায়না জুড়ে দিয়েছেন। এমন কথাই জানা যাচ্ছে। বয়স হয়েছে তাঁর। ফলে একাধিক শারীরিক সমস্যা আসছে এই বয়সে। সবদিক খেয়াল রাখছেন চিকিৎসকরা। তবে এখন আগের থেকে শিল্পী অনেকটাই সুস্থ। এই কথা জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+