'গভীর ষড়যন্ত্রের শিকার হলাম', CGO থেকে বেরনোর পথে শুভেন্দু অধিকারীর নাম করে অভিযোগ জ্যোতিপ্রিয়র
'গভীর ষড়যন্ত্রের শিকার হলাম।' সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পথে ফের একবার সাংবাদিকদের প্রশ্নের মুখে অভিযোগ করলেন গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি সাংবাদিকদের কাছে শুভেন্দু অধিকারীরও নাম করেছেন। রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছে তাঁর গ্রেফতারির নেপথ্যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির হাত রয়েছে।
গতকাল টানা ২৩ ঘণ্টা জেরার পর ভোর রাতে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাকিবুর রহমানকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল দিনভর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। এমনকী মন্ত্রীর আপ্ত সহায়ক এবং সিএ-র বাড়িতেও তল্লাশি চালানো হয়।

বাকিবুর রহমান যোগেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। এমনই জানা গিয়েছে। রেশন দুর্ীতির অন্যতম পাণ্ডা বাকিবুর রহমানকে পুজোর আগেই হেফাজতে নিয়েছিলেন তদন্তকারীরা। তাঁর ১০০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছেন ইডি। রেশনের চাল বিক্রি করেই এই বিপুল সম্পত্তি বাকিবুর তৈরি করেছিলেন সেটা তদন্তে জানতে পেরেছেন ইডির অফিসাররা।
বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তার সূত্র ধরেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। আগামীকাল বাকিবুরের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সেকারণে তার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছিল ইডি। এবং তদন্তকারীর বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন বলে শোনা যাচ্ছে।
তবে এই গ্রেফতারির নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে বারবার দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল রাতে গ্রেফতারির পরেও জ্যোতিপ্রিয় দাবি করেছেন তিনি চক্রান্তের শিকার হয়েছেন। এবং সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পরেও সেই একই অভিযোগ করেছেন বনমন্ত্রী। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর নামও নিয়েছেন তিিন।












Click it and Unblock the Notifications