Jyotipriya Mallick: এসএসকেএমে সিসিটিভি নজরদারিতে জ্যোতিপ্রিয়, নিস্তার নেই হাসপাতালেও
এসএসকেএম হাসপাতালেও নিস্তার নেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কড়া নজরদারিতেই তাকে রাখা হবে। তার উপর থাকবে সর্বক্ষণের দৃষ্টি। সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। ইডির তরফ থেকে ১৪ দিনের জন্য মন্ত্রীকে জেল হেফাজতে চাওয়া হয়েছে।
সিসিটিভি মনিটরিংয়ের মধ্যেই মন্ত্রীকে এবার থাকতে হবে। সেই ফুটেজ ইডির আধিকারিকদের কাছেও পৌঁছে যাবে। এই নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। ফলে ইডির চোখ থেকে মন্ত্রী দূরে যেতে পারছেন না। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

বৃহস্পতিবার আদালতের মামলার শুনানি ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারণে তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মন্ত্রী আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীর - স্বাস্থ্য কেমন আছে? সেই প্রশ্নও আদালতে উঠেছিল।
ইডির তরফ থেকে জানানো হয়, মন্ত্রী যথেষ্ট প্রভাবশালী। তিনি হাসপাতালে থেকেও প্রমাণ লোপাটের কাজ করতে পারেন। কোনওভাবেই যেন তার কাছে কোনও ডিজিটাল ডিভাইস নিয়ে কেউ যেতে পারে। সিসিটিভির নজরদারিতে রাখা হোক মন্ত্রীকে। শুধু তাইই নয়, ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবেদন ফের করা হয়।
জ্যোতিপ্রিয়ের আইনজীবী মন্ত্রীর স্বাস্থ্য প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। কিডনিতে সমস্যা রয়েছে তার। সঠিক চিকিৎসা করার আর্জি জানানো হয়েছে বিচারকের সামনে। জামিনের আবেদন করা হয়নি জ্যোতিপ্রিয়ের তরফে। এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার মেরুদণ্ডের একটি পরীক্ষা হতে পারে মন্ত্রীর।
তার রক্তের চাপ এখন স্বাভাবিক আছে। তবে ইনসুলিন ও অন্যান্য ওষুধপত্র নিয়মিত চলছে। আইসিইউতে মন্ত্রীকে রাখা হয়েছিল মাঝে দিন কয়েক। গতকালই আবার কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই এখন আপাতত থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আদালত প্রেসিডেন্সি সংশোধনাগার ও এসএসকেএম হাসপাতালকে মন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট জমা করতে বলেছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন মন্ত্রী। অর্থাৎ তিনি অসুস্থ বলে হাসপাতালে থাকবেন। কিন্তু তার প্রতি কড়া নজরদারি থাকবেই।
সিসিটিভি মনিটরিংয়ের আওতায় থাকবেন মন্ত্রী। সেই ফুটেজ ইডির আধিকারিকরাও পাবেন। এমন নির্দেশই দেওয়া হয়েছে। তাহলে কি হাসপাতালে গিয়েও নিস্তার পেলেন না জ্যোতিপ্রিয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications