Jyotipriya Mallick: জেরায় একেবারে 'স্পিকটি নট' বালু, জ্যোতিপ্রিয়র কুকীর্তি ফাঁসে কোন নয়া কৌশল নিচ্ছে ইডি

জ্যোতিপ্রিয়কে জেরা করতে গিয়ে এক কথায় হিমসিম খাচ্ছে ইডি। গত সোমবার রাতে তাঁকে হেফাজতে পেয়েছেন তদন্তকারীরা। রাতে জেরা করা না হলেও মঙ্গলবার সকাল থেকে বনমন্ত্রীকে জেরা করে চলেছেন তদন্তকারীরা। কিন্তু এক কথায় মুখে কুলুপ এঁটেছেন বনমন্ত্রী। একটি কথাও তাঁর মুখ থেকে এখনও বের করে উঠতে পারেননি তদন্তকারীরা।

সূত্রের খবর বুধবার ফের সকাল থেকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। জ্যোতিপ্রিয়র মুখ খোলাতে এবার একেবারে খাদ্য দফতরের অফিসারদের তালিকা তৈরি করে ফেলেছে ইডি। বাকিবুর রহমানের অপিস থেকে যেসব অফিসারের স্ট্যাম্প পাওয়া গিয়েছিল তাঁদের তালিকা তৈরি করা হয়েছে।

Jyotipriya Mallick

ইতিমধ্যেই খাদ্য দফতরের একাধিক অফিসারের তালিকা তৈরি করে ফেলেছে ইডি। তদন্তকারীরা বারবার জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে তাঁর আয়ের উৎস জানতে চেয়েছেন। কোথা থেকে এই বিপুল সম্পত্তি তিনি করলেন তার হিসেব চাওয়া হয়েছে। কিন্তু কোনও কিছু নিয়েই মুখ খুলতে নারাজ বালু।

এদিকে আবার ইডির নজরে পড়েছে বরানগরের এফসিআইয়ের গোডাউন। সেখােন নাকি একটা সময়ে অভিযান চালিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেসময় খাদ্যমন্ত্রী ছিলেন তিিন। তার পর থেকে প্রায় ৫ বছর হয়ে গেল সেই গোডাউনটি বন্ধ রয়েছে। সেই গো ডাউনে নাকি মজুত রয়েছে প্রচুর পরিমানে গম। এখান থেকেই বরানগর এবং সংলগ্ন এলাকায় রেশনের গম সরবরাহ করা হয়।

বর্তমানে এই গো ডাউন থেকে কোনও মাল সরবরাহ করা হয় না ঠিকই কিন্তু বিল ভাউচারে এই গোডাউনের উল্লেখ করা হচ্ছে। তারপর থেকেই অভিযোগ উঠতে শুরু করেছিল। সেই সূত্র ধরেই এই গোডাউনের খোঁজ খবর িনতে শুরু করেছে ইডি। বালুর মুখ খোলাতে সবরকম প্রমাণ হাতের কাছে রাখতে চাইছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+