Jyotipriya Mallick: 'আমি মরে যাব আর বাঁচবো না', হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আশঙ্কা প্রকাশ জ্যোতিপ্রিয়র

ইডি হেফাজকেই অবস্থার অবনতি। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থার অবনতি। রবিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল করানোর জন্য তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইডির দফতর থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে গাড়িতে। গাড়িতে ওঠার সময় মন্ত্রী প্রাণ শংসয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'আমি মরে যাব আর বাঁচবো না '। এর আগে ইডি হেফজতে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন তিনি কালীপুজো বাড়িতেই কাটাবেন।

Jyotipriya Mallick

রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডির হাতে একাধিক প্রমাণ রয়েছে। মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জেরা করে একাধিক চঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছে গরিব মানুষের জন্য বরাদ্দ চাল বেশি দামে খোলা বাজারে বিক্রি করা হত। আর রেশনে চাল-ডাল নিম্নমানের এবং কম করে দেওয়া হতো।

শান্তিিনকেতনে জ্যোতিপ্রিয় মল্লিকের বিলাসবহুল বাংলোর হদিশ মিলেছে। এছাড়া মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরের ৯ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। বাকিবুরের গাড়ি নাকি মন্ত্রীর কনভয়ের মধ্যে দিয়েই যেত। এতোটাই প্রভাবশালী হয়ে উঠেছিলেন সামান্য চালকলের মালিক। তাঁর কয়েকশো কোটি সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

কোনপথে রেশন দুর্নীতির টাকা লেনদেন হত তা খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীপুজোর আগেই গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁকে জেরা করে রেশন দুর্নীতির কালো টাকার হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। প্রথমবার ইডি হেফাজতেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতালে তিন-চারদিন থাকার পর ইডি তাঁকে হেফাজতে নেয়।

দ্বিতীয়বার ইডি হেফজতে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন তিনি অসুস্থ এবং তাঁরপ একটি দিক প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপরে রবিবার সকালে ফের অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তাঁকে তড়িঘরি ইডি হেফাজত থেকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধরে ধরে অফিসাররা তাঁকে গাড়িতে তোলেন। গাড়িতে ওঠার সময় তিনি সাংবাদিকদের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে মরে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরে তাঁর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+