Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় বড় ধাক্কা ইডির, জামিন পেলেন বালু! আশায় বুক বাঁধছেন পার্থও
Jyotipriya Mallick: রেশন দুর্নীতি (West Bengal Ration Scam) মামলায় বড় ধাক্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির একটি মামলায় গত কয়েকদিন ধরে জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছিল। দীর্ঘ দফায় দফায় শুনানি শেষে তৃণমূলের বালুকে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন বালু। গ্রেফতারির ১৪ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন প্রাক্তন মন্ত্রী (Jyotipriya Mallick) । যা অবশ্যই স্বস্তির খবর। অন্যদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের খবর সামনে আসতেই আশার বুক বাধছেন তৃণমূলের বহিস্কৃত নেতা পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি (West Bengal SSC Scam) মামলায় দীর্ঘদিন জেল বন্দি রয়েছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২৫ হাজার টাকার জোড়া বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick)। আজ বুধবারই এই মামলায় জামিন মিলবে কিনা তা স্পষ্ট নয়। আদালতের নির্দেশের কপি সন্ধ্যার আগে জেলে পৌছলে তবেই মিলতে পারে জামিন। বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন মন্ত্রীকে 'রিং মাস্টার' বলে দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি দুর্নীতির গঙ্গাসাগর বলেও ব্যাখ্যা করা হয়।
একই সঙ্গে তৃণমূল নেতার জামিনের তীব্র বিরোধীতাও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়ে বেশ কিছু তথ্য এবং নথীর কথা তুলে ধরা হয়। আইনজীবী মারফত ইডি আদালতকে জানায়, এই সংক্রান্ত প্রথম এফআইআরে প্রাক্তন মন্ত্রীর নাম ছিল। বেআইনি লেনদেন সহ একাধিক তথ্যও তুলে ধরা হয়।
যদিও গত শুনানিতে ইডির আইনজীবীকে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। শুধু তাই নয়, উদ্ধার হওয়া টাকা যে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের কীভাবে তা বোঝা গেল? অন্য কোনও দুর্নীতির হতে পারে বলেও কার্যত প্রশ্ন তোএ আদালত।
ব্যাঙ্কশাল আদালতে এই সংক্রান্মত তিন ধরে মামলার শুনানি চলে। আর এরপরেই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির ১৪ মাস পরে জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালু । ইডির মামলায় মিলল জামিন। হা বড় ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকজনের জামিন আদালত মঞ্জুর করেছে আগেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications