বন্ধ হয়ে গেল টিটাগড়ের এম্পায়ার জুটমিল

বন্ধ হয়ে গেল টিটাগড়ের এম্পায়ার জুটমিল

ফের বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার শিল্প নগরীর আরেকটি জুটমিল। ফলে কর্মহীন প্রায় ২০০০ শ্রমিক।
জানা গিয়েছে, সোমবার সকালে টিটাগড়ের এম্পায়ার জুট মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়। ফলে কর্মচ্যুত হয়ে বিক্ষোভ শুরু করে প্রায় ২ হাজার শ্রমিক। প্রতিবাদে আজ সকালে শ্রমিকরা বিটি রোড ঘণ্টাখানেকের জন্য অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

বন্ধ হয়ে গেল টিটাগড়ের এম্পায়ার জুটমিল

এরইমধ্যে হুগলির ওয়েলিংটন জুট মিলে কাজ বন্ধ করে প্রতিবাদ আন্দোলন শুরু করলে সেখানেও সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। এদিন মিল বন্ধের জন্য শ্রমিক বিক্ষোভকেই মিল বন্ধের জন্য দায়ী করেছে মালিক পক্ষ। শ্রমিকদের পাল্টা দাবি, ঠিকাদারদের দিয়ে মিলের কাজ চালানো হচ্ছিল। তার প্রতিবাদ করেছিলেন তাঁরা।

শ্রমিকদের দাবি, এক মৃত কর্মীর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন ইউনিয়নের প্রতিনিধিরা। এরপর গতকাল এক ইউনিয়ন নেতাকে মিল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে আজ কাজে যোগ না দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এদিকে মিল বন্ধের দাবিতে মিলের সামনে জিটি রোডে পথ অবরোধ করেন শ্রমিকরা। অশান্তির আঁচ পেয়ে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ-বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+