কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের শপথ! নজর কাড়লেন ফিরহাদ-শুভেন্দু
কলকাতা হাইকোর্টের প্রধআন বিচারপতি হিসেবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কলকাতা হাইকোর্টের এক নম্বর কোর্ট রুমে এই শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়। সেখানে অতিথিদের মধ্যে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ আরও অনেকে।
এদিন সকাল সাড়ে দশটার কিছু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে পৌঁছে যান। তাঁকে হাসি মুখে বিচারপতি-সহ অন্য অতিথিদের সঙ্গে কথা বলতে এবং সৌজন্য বিনিময় করতে দেখা যায়।

নিদিষ্ট সময়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবজ্ঞানমকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি দুহাত ধরে তাঁকে অভিনন্দন জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পুরো নাম হল তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল নজর কাড়া। যেমন মুখ্যমন্ত্রী হাজির ছিলেন, তেমনই হাজির ছিলেন বিরোধী দলনেতাও। তাঁকে ফিরহাদ হাকিমের পাশে বসতে দেখা যায়। তাঁদের দুজনের মধ্যে কথাও হয়। বলা ভাল সেই ভাবেই আসন নির্দিষ্ট করা ছিল। তবে কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা আসন বদল করেন।
বিরোধী দলনেতা আসন বদল করার পরে তাঁর স্থান হয় অনুষ্ঠান কক্ষের একাবারে বাঁ দিকে। তাঁর পিছনে ছিলেন বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ফিরহাদ হাকিমের ডান দিকে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রী যে সময় হাইকোর্টে পৌঁছন, সেই সময় ফিরহাদ হাকিমের পাশেই বসে ছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী আসন বদলের পরে মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাতও হয়। মুখ্যমন্ত্রীকে দেখে উঠে দাঁড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি।












Click it and Unblock the Notifications