নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট! কে তিনি? জানুন
কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বৈঠকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পরই কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিচারপতি সুজয় পাল। তার আগে এই পদে বিচারপতি সৌমেন সেন ছিলেন। পরে মেঘালয় হাইকোর্টের তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়।
বিচারপতি সুজয় পালের জন্ম হয়েছে একটি প্রবাসী বাঙালি পরিবারে। যদিও মধ্যপ্রদেশেই তাঁর বেড়ে ওঠা। স্কুলজীবন কেটেছে এল এস ঝা মডেল স্কুলে। তারপর জব্বলপুরের রাণি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সেখান থেকেই আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন।
আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতি সুজয় পাল। জব্বলপুর বেঞ্চে তিনি বহু বছর ধরে দায়িত্ব পালন করেন। তারপরে পারিবারিক কারণে তাঁকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করে দেওয়া হয়।
২০২৫ সালের ২৬ মে, বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে। শেষ পর্যন্ত সেই সুপারিশ অনুযায়ী এবার স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications