এনাফ ইজ এনাফ...! আমার এই অভ্যাস নেই, সংঘাতের আবহে উচ্চ প্রাথমিক মামলা ছাড়লেন বিচারপতি বসু

Judge Vs Judge row In Cal HC: কলকাতা হাইকোর্টে চলা দুই বিচারপতির সংঘাতের আবহেই মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। এমনকী শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা থেকেও সড়ে দাঁড়ালেন বিচারপতি সেন। নজিরবিহীন এহেন সংঘাত নিয়ে ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত হয়েছে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ (Judge Vs Judge row In Cal HC) । মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ যা হচ্ছে মোটেই ভালো হচ্ছে না।

Judge Vs Judge row In Cal HC

আর এই আবহেই আজ মঙ্গলবার শিক্ষা সংক্রান্ত একটি মামলর শুনানি হয় বিচারপতি সৌমেন সেন। আর সেখানেই সংঘাত ইস্যুতে (Judge Vs Judge row In Cal HC) মুখ খোলেন বিচারপতি। বলেন, এই আদালত অপমানিত হয়েছে। প্রেসকে বলার অধিকার সবার আছে। কিন্তু বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে।

তবে কোনও মামলাতেই এটাচমেন্ট নেই! এনাফ ইজ এনাফ... কার্যত দীর্ঘ শ্বাস ছেড়ে মন্তব্য করেন বিচারপতির বসু। এরপরেই শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর কথা বলেন বিচারপতি।

সেই সময় এজলাসে মামলার শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত বিচারপতি বসুর কথা শেষ হতেই এই সংঘাত ইস্যুতে মন্তব্য করতে চান। বলেন, আমি শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই।

কিন্তু সেই কথা শেষ হওয়ার আগেই বিচারপতি বসু তাঁকে থামিয়ে দেন। বলেন, দয়া করে কিছু বলবেন না। আমাদের কাউকে কিছু বলার নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই। সংঘাতের আবহেই এহেন বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আইনজীবীমহল।

বলে রাখা প্রয়োজন, উচ্চ প্রাথমিকের মামলা পার্ট হার্ড করে রেখেছিলেন। ফলে ডিটারমিনেশন গেলেও ওই মামলা বিচারপতি বসু শুনতেই পারতেন। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা চলছিল তাঁর কোর্টেই। কিন্তু এখন থেকে এই মামলা তিনি আর শুনবেন না। অন্তত তেমনটাই জানিয়েছেন বিচারপতি বসু।

তবে দুই বিচারপতির সংঘাতের বিষয়ে বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, কোনও মামলা কোনও বেঞ্চে শুনানি হবে তা ঠিক করার অধিকার আছে প্রধান বিচারপতিরই। তিনিই বিষয়টি দেখবেন।

অন্যদিকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রতি দুর্ব্যবহার করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন ২৫৩ জন আইনজীবী। যা নিয়ে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার জোর সম্ভবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+