জেশপ কর্তার মামলা থেকে অব্যাহতি চাইলেন বিচারপতি নাদিরা পাথারিয়া

জেশপ কর্তা পবন রুইয়ার মামলা থেকে অব্যাহতি চাইলেন বিচারপতি নাদিরা পাথারিয়া। মঙ্গলবার পবন রুইয়ার জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথারিয়া ও বিচারপতি অমিতাভ চট্টোপাধ্যায়ের ডি

কলকাতা, ২০ ডিসেম্বর : জেশপ কর্তা পবন রুইয়ার মামলা থেকে অব্যাহতি চাইলেন বিচারপতি নাদিরা পাথারিয়া। মঙ্গলবার পবন রুইয়ার জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথারিয়া ও বিচারপতি অমিতাভ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতিদ্বয় মামলা থেকে অব্যাহতি চাওয়ায় স্বাভাবিকভাবে মামলাটি প্রধান বিচারপতির এজলাসে চলে যায়। এবার প্রধান বিচারপতিই স্থির করবেন, কোন এজলাসে মামলাটি পাঠানো হবে।

জেশপ কর্তা পবন রুইয়াকে সিআইডি তলব করার পর তিনি হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এই বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চই রায় দিয়েছিল, এখনই গ্রেফতার করা যাবে না পবন রুইয়াকে। তবে পবন রুইয়াকে তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছিল আদালত।

জেশপ কর্তার মামলা থেকে অব্যাহতি চাইলেন বিচারপতি নাদিরা পাথারিয়া

বিচারপতি জানিয়েছিলেন, জেশপ কর্তা তদন্তে সহযোগিতা না করলে সিআইডি আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু পবন রুইয়া এই নির্দেশিকার পরও সিআইডিকে তদন্তে সহযোগিতা করেনি।

শেষপর্যন্ত চারবার নেটিশ পাঠানোর পর জেশপ কর্তা তদন্তের স্বার্থে হাজিরা না দেওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। এদিন সেইমামলারই পরবর্তী শুনানির কথা ছিল। বিচারপতি নাদিরা পাথারিয়া মামলাকারীর নাম দেখেই ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে অব্যাহতি চান। তবে কী সেই কারণ, তা তিনি ব্যাখ্যা করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+