এসএসসির মতো প্রাথমিকেও ভুরি ভুরি দুর্নীতি! ২০১৭-র টেটে ২১ টি 'ভুল' প্রশ্ন নিয়ে বিশেষ নির্দেশ বিচারপতি মান্থার
এসএসসির মতো প্রাথমিকেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ২০১৭-র টেট পরীক্ষায় অন্তত ২১ টি প্রশ্ন ভুল ছিল। যা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা ওই ২১ টি প্রশ্ন আদৌ ভুল ছিল কিনা তা যাচাই করতে কমিটি গঠন করে দিয়েছেন।
পরীক্ষার্থীরা হাইকোর্টে করা আবেদনে বলেছিলেন, ২১ টি ভুল প্রশ্নে পুরো নম্বর তাঁদেরকে দিতে হবে। এব্যাপারে বিচারপতি তাঁর রায়ে বলেছেন, বিশ্বভারতীয় বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখবেন। প্রশ্নগুলিতে ভুল কোথায়? বিকল্প উত্তরগুলি মধ্যে আদৌ কোনও ঠিক উত্তর ছিল কিনা তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞদলের সদস্যরা।

২০২২-এর জুলাইয়ে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল। সেই সময় বাংলা, পরিবেশ বিদ্যা-সহ বিভিন্ন বিষয়ের আটটি প্রশ্ন ভুল রয়েছে বলে সেই সময় আদালতে অভিযোগ করা হয়েছিল। আদালতের কাছে এক মামলাকারীর আইনজীবী প্রশ্ন করেন, প্রতিবার কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল করে? তিনি অভিযোগ করেছিলেন, এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
এক মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আদালতের কাছে আবেদন করেন, ওই পরীক্ষার ১৫০ টি প্রশ্নের উত্তর খতিয়ে দেখতে বিশেষজ্ঞের কাছে পাঠানো হোক। তিনি অভিযোগ করেন, এই নিয়ে তিনটি টেট পরীক্ষার প্রশ্নে ভুল সামনে এসেছে। পরে এই মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজনাসে স্থানান্তরিত হয়।
এর আগে গত সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভির কমিশনের নিয়োগ মামলায় নজিরবিহীন রায় দেয়। দুর্নীতির অভিযোগের জেরে ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দেয় হাইকোর্ট। এর ঠিক দুই দিন পরে বুধবার প্রাথমিকের টেট নিয়ে বিশেষজ্ঞদল গঠনের নির্দেশ দিল আদালত। নির্দেশ অনুযায়ী এই বিশেষজ্ঞ দল গঠন করবেন বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, বিশেষজ্ঞ কমিটি প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখে আগামী একমাসের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এই মামলার পরবর্তী শুনানি হবে জুনের প্রথম সপ্তাহে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications