টিকল না রাজ্যের আপত্তি! ১২ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দ্বিতীয় মিছিলের অনুমতি হাইকোর্টের
রাজ্য সরকার তথা কলকাতা পুলিশের আপত্তি টিকল না হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থা ফের হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি দিলেন। কলকাতা পুলিশ অনুমতি না দেওয়া হাইকোর্টে আবেদন করেছিল ২০১৭-র গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ। আবেদনকারীদের তরফে আইনজীবী ছিলেন কৌস্তভ বাগচি।
বিচারপতি মান্থা জানিয়েছেন, ১৭ মে বুধবার সন্ধে ছটায় শহিদ মিনার থেকে মিছিল শুরু হয়ে হরিশ মুখার্জি রোড হয়ে তা যাবে কালীঘাট থানা পর্যন্ত। প্রসঙ্গ এই রাস্তাতেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন। সেই জায়গায় ২৪ ঘন্টাই ১৪৪ ধারা জারি থাকে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

এর আগে গত ৬ মে দুপুরে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করে ডিএ নিয়ে আন্দোলনকারী যৌথ মঞ্চ। সেই মিছিলেও প্রথমে অনুমতি দিতে চায়নি কলকাতা হাইকোর্ট। পরে বিচারপতি মান্থার বেঞ্চ ডিএ নিয়ে আন্দোলনকারীদের হরিশ মুখার্জি রোডে মিছিলেন অনুমতি দেয়।
কলকাতা পুলিশের তরফে সেই সময় মিঠিলের জন্য বিকল্প তিনটি রুটের কথা বলা হয়েছিল। রাজি হননি আন্দোলনকারীরা। আদালতের শুনানিতে বিচারপতি রাজাশেখ মান্থা শান্তিপূর্ণ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন। সেই মিছিলের রুট ছিল হাজরা দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড, ডিএল খান রোড, আশুতোষ মুখার্জি রোড, এসপি মুখার্ডি রোড হয়ে হাজরা পর্যন্ত।

বিচারপতি মান্থা কলকাতা পুলিশের আপত্তি উড়িয়ে প্রশ্ন করেছিলেন প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধরনা বিক্ষোভফ হয়। সেখানে হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন? এবারেও কলকাতা পুলিশের আপত্তি টিকল না। আন্দোলনকারীদের আইনজীবী হ্যারিকেন নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করার অঙ্গীকার করেছেন।
বিচারপতি হরিশ মুখার্জি রোড দিয়ে আগেকার মিছিলের অনুমতি দিয়েছিলেন ৪ মে। ডিএ নিয়ে আন্দোলনের যৌথ মঞ্চ ৬ মে সেই মিছিল করে। এবার ২০১৭-র গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চের মিছিলের অনুমতি দিলেন ১৫ মে। বারো দিনের মধ্যে দুবার একই জায়গায় মিছিলের অনুমতি দিলেন বিচারপতি। সেই মিছিল হবে ১৭ মে।












Click it and Unblock the Notifications