রামনবমী-তদন্তে এনআইএ! মামলায় রাজ্যের ভূমিকায় ছত্রে ছত্রে বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত

রামনবমীতে রাজ্যের একাধিক জায়গায় হিংসার তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থাকে দিতে করার নির্দেশ রাজ্য সরকার কোনওভাবেই নেমে নিতে পারছে না। বিষয়টি নিয়ে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট করা রাজ্য সরকারের অবস্থান নিয়ে এদিন বিরক্তি প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত।

এদিন শুনানির সময় বিচারপতি সেনগুপ্ত বলেন, রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন সুপ্রিম কোর্টে মামলা চ্যালেঞ্জ করে। তারপরেও সেই নির্দেশ মানছেন না। তিনি বলেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে কোনও ভাবে এই আদালত ঢুকবে না।

calcutta high court

বিচারপতি সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যাবতীয় মামলার নথি এনআইএকে দিতে হবে। তাই আগে সেই নির্দেশ কার্যকর করুক রাজ্য, তাররপরে রাজ্য সরকারের করা মামলা তিনি শুনবেন বলে জানিয়েছেন।

বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ বাইপাস করে নতুন মামলা করে আগের নির্দেশ কার্যকরে দেরি করবে রাজ্য, সেটা তিনি মানবেন না। রাজ্য সরকার টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যায়, সেখানে পক্ষে রায় না পেলেও সেখানকার নির্দেশ পালন করবে না, সেটা হতে পারে না।

বিচারপতি জয় সেনগুপ্ত এদিন বলেন, আগে এনআইএ মামলা করেছে, ওই মামলা আগে শুনবেন, তারপরে রাজ্যের। কারণ রাজ্য আদালতের নির্দেশ পালন না করে নতুন মামলা করে বিষয়টা আরো ঘোরালো করছে। এমনই ভাষা প্রয়োগ করে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য সরকারের প্রতি বিরক্তি প্রকাশ করেন।

nia

প্রসঙ্গত বলে রাখা ভাল রাজ্য সরকার রামনবমী মামলায় এনআইএ ঠেকাতে মরিয়া। এনআইএ তদন্তের বিরোধিতায় ফের রাজ্যের তরফে সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে আবেদন করা হয়। আগে এনিয়ে রাজ্যের মামলা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। আর মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি ভট্টাচার্য।

এব্যাপারে রাজ্য সরকারের আবেদন ছিল অনেকগুলি। এনআইএ আইনকে অবৈধ ঘোষণার দাবি করে রাজ্য সরকার। মামলার তদন্তভার গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তি জারি করেছিল তাও খারিজের আবেদন করে রাজ্য সরকার।

অন্যদিকে এনআইএ-র তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগেই মামলা দায়ের করে এনআইএ। এদিন তারই শুনানি করেন বিচারপতি সেনগুপ্ত।

গত মার্চে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শিবপুর, রিষড়া, ডালখোলায় অশান্তি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এনআইএ-কে তদন্তভার দেয়। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রাখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+