রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হচ্ছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরীশ গুপ্ত

রাজ্য মানবাধিকার কমিশনের স্থায়ী চেয়ারম্যান হতে চলেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরীশ গুপ্ত। শুক্রবার বিধানসভায় সর্বসম্মতভাবে তাঁর নাম চূড়ান্ত হয় স্থায়ী চেয়ারম্যান হিসেবে।

কলকাতা, ১৬ ডিসেম্বর : রাজ্য মানবাধিকার কমিশনের স্থায়ী চেয়ারম্যান হতে চলেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরীশ গুপ্ত। শুক্রবার বিধানসভায় সর্বসম্মতভাবে তাঁর নাম চূড়ান্ত হয় স্থায়ী চেয়ারম্যান হিসেবে। এর আগে মানবাধিকার কমিশনের শেষ চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়।

তিনি এই পদ থেকে অবসর নেওয়ার পর কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার নাপরাজিত মুখোপাধ্যায়কে এই দায়িত্ব অর্পণ করা হয়ছিল। তিনি অস্থায়ীভাবে এই দায়িত্ব সামলাচ্ছিলেন।এবার থেকে মানবাধিকার কমিশনে আবারও স্থায়ী চেয়ারম্যান নিয়োগ হতে চলেছে।

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হচ্ছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরীশ গুপ্ত

এদিন বিধানসভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরীশ গুপ্তর নাম প্রস্তাব করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। তাঁরা সবাই মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে নেন। বিচারপতি গিরীশ

গুপ্তর নাম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ার পর তা অনুমোদনের জন্য পাঠানো হবে রাজ্যপালের কাছে। তিনি সিলমোহর দিলেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন অবসরপ্রাপ্ত এই প্রধান বিচারপতি।

উল্লেখ্য গত ২২ আগস্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সমালাচ্ছিলেন। তিনি ২১ সেপ্টেম্বর স্থায়ী প্রধান বিচারপতি হন। এখন তিনিই মনোনীত হলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+