Recruitment Scam Case: মানিকের সঙ্গে সিবিআইয়ের যোগসাজশ! বিস্ফোরক পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Recruitment Scam Caseঃ মানিক মামলায় কলকাতা হাইকোর্টের তোপের মুখে সিবিআই (CBI)! এমনকি মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআইয়ের (Recruitment Scam Case) যোগসাজশ রয়েছে বলেও সন্দেহ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ সোমবার মানিক সংক্রান্ত একটি মামলার শুনানি হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
আর সেই মামলার (Recruitment Scam Case) শুনানিতে সিবিআইকে বিচারপতির প্রশ্ন, মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন? ওএমআর শিট নষ্ট মামলায় প্রশ্ন করা হয়েছে কিনা তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি। শুধু তাই নয়, এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বক্তব্য, জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি। সুপ্রিম কোর্ট (Supreme Court) কড়া পদক্ষেপ নিতে বারণ করছে বলে বলেও মন্তব্য।

আর এরপরেই কার্যত বিস্ফোরক পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন। এমনকি সিবিআইয়ের সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগসাজশ রয়েছে বলেও এদিন সন্দেহ প্রকাশ করেন বিচারপতি।
এমনকি মানিককে সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসার বুদ্ধি সিবিআই দিয়েছে বলেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচাপতি অভিযোগ গঙ্গোপাধ্যায়ের। এমনকি নিয়োগ দুর্নীতিতে বাকি সন্দেহবভাজনদের তলব করা নিয়েও সিবিআইকে তিরস্কার বিচারপতির।
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি (Recruitment Scam Case)রিপোর্ট তুলে দেওয়া হয়। আর তাতে একাধিক নাম রয়েছে বলে খবর। আর এরপরেই সিবিআইকে বিচারপতির প্রশ্ন, এই সমস্ত সন্দেহভাজনদের কবে জিজ্ঞাসাবাদ করবেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে একাধিক ব্যক্তিত্বকে জেরা করেছে সিবিআই।
এমনকি বেশ কয়েকজন প্রভাবশালীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। আর এর মধ্যেই ওএমআর কেলেঙ্কারি সামনে এসেছে। যেখানে মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক। সর্বোচ্চ আদালতে রক্ষাকবচ পান তিনি। নির্দেশে মানিকের (Recruitment Scam Case) বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কথা বলা হলেও জিজ্ঞাসাবাদের উপর কোনও নির্দেশ দেওয়া হয়নি। আর সেই নির্দেশকে তুলে ধরেই এদিন মানিক ইস্যুতে সিবিআইকে তোপ কলকাতা হাইকোর্টের।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিচারপতি কিছুটা আক্ষেপের সুরেই বলেন, মানুষ এখন ভাবতে শুরু করেছে যে সুবিচার হবে না। কারোর কিচ্ছু হবে না। সবাই ভোট দাঁড়িয়ে জিতে যাবে। তবে সবাই অপেক্ষা করছে আমি কবে অবসর নেব। এরা জানে না আমি অবসরে যাব না। - মন্তব্য বিচারপতির।
তবে যা চলছে চতুর্দিকে, আমি মাঝে মাঝে ভাবি যে হাইকোর্টের সূর্য সেনের মূর্তি থেকে পদযাত্রা শুরু করে সুন্দরবন পর্যন্ত যাবো। - মন্তব্য বিচারপতির। আমরা সবাই মাটিতে বসে আছি, কিন্তু কেউ কেউ গজদন্ত মিনারে বসে আছে। - মন্তব্য বিচারপতির।












Click it and Unblock the Notifications