নিজের নামে পরোয়ানা নিজেই খারিজ করে বিচারপতি কারনানের সুপ্রিম চ্যালেঞ্জ

নিজের নামে পরোয়ানা নিজেই খারিজ করে দিলেন বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। বাড়িতেই এজলাস বসিয়ে সুপ্রিম কোর্টের জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দেন তিনি।

কলকাতা, ১৭ মার্চ : নিজের নামে পরোয়ানা নিজেই খারিজ করে দিলেন বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। বাড়িতেই এজলাস বসিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা সুপ্রিম কোর্টের জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দেন তিনি। ফলে আদালত অবমাননা মামলায় বিচারপতির কারনানের সঙ্গে সুপ্রিম কোর্টের সংঘাত পৌঁছল চরমে।[সুপ্রিম কোর্টের পরোয়ানা নিয়ে বিচারপতি কারনানের বাড়িতে ডিজি-সিপি]

শুক্রবার সুপ্রিম কোর্টের জারি করা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের হাতে তুলে দেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। তাঁর নিউটাউনের বাড়িতে গিয়ে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও কলকাতার নগরপাল রাজীব কুমার পরোয়ানা তুলে দেওয়ার পরই এজলাস বসাতে নির্দেশ দেন বিচারপতি কারনান।

নিজের নামে পরোয়ানা নিজেই খারিজ করে বিচারপতি কারনানের সুপ্রিম চ্যালেঞ্জ

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট প্রেরিত পরোয়ানায় ৩১ মার্চ বিচারপতি কারনানকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়। সেই পর্যন্ত অপেক্ষা না করে, পরোয়ানা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আদালত বসিয়ে তা খারিজের কথা ঘোষণা করেন অভিযুক্ত বিচারপতি স্বয়ং।

গত ১০ মার্চ সুপ্রিম কোর্ট জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারপতি সি এস কারনানের বিরুদ্ধে। আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। বিচারপতি কারনান সেই পরোয়ানা অমান্য করে সাফ জানিয়ে দেন তিনি সুপ্রিম কোর্টে হাজিরা দেবেন না। সেইমতো বাড়িতেই এজলাস বসিয়ে পরোয়ানা খারিজ করে দেন।

আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্ট বিচারপতি কারনানকে তলব করে। তাঁকে সরিয়ে দেওয়া হয় বিচার ও প্রশাসনিক কাজ থেকে। সুপ্রিম কোর্টেপ এই তলবকে কেন্দ্র করে শীর্ষ আদালতের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখে তোপ দাগেন বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। দলিত বলেই তাঁকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+