High Court: 'ভয়ের পরিবেশ তৈরি করে শোকের কর্ম বিরতি হচ্ছে', হাইকোর্ট বন্ধে কড়া পর্যবেক্ষণ বিচারপতির
Calcutta High Court: তারিখ পে তারিখ! ক্রমশ মামলার পাহাড় জমছে। দিনের পর দিন বিচার চেয়ে আদালতে হন্যে হয়ে পড়ে রয়েছে। এই অবস্থায় কার্যত বিরক্ত সাধারণ মানুষ থেকে বিচারপতিরাও। যা নিয়ে একাধিক বিচারপতি প্রকাশ্যে মুখ খুলেছেন। আর এর মধ্যেই পরপর তিনদিন বিভিন্ন ইস্যুতে সকাল থেকে বন্ধ রয়েছে কলকাতা হাইকোর্টের কাজকর্ম।
আর এমন ভাবে দিনের পর আদালত এভাবে বন্ধ নিয়ে কার্যত বিস্ফোরক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর (justice joymalya bagchi) । এদিন ক্ষুব্ধ বিচারপতির পর্যবেক্ষণ, ভয়ের পরিবেশ তৈরি করে শোকের কর্ম বিরতি হচ্ছে। আমরা মাস্টারি করতে এখানে বসিনী। এর দায় আইনজীবীদেরই নিতে হবে বলেও মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর।

শুধু তাই নয়, আইনজীবীদের এই বিষয়ে পর্যবেক্ষণে আরও বলেন, আগে সকাল থেকে বিকেল শুনানিতে অংশ নেন। তারপরে আপনাদের আবেদন শুনবো। আপনাদের কোনো অধিকার নেই শুনানির দিন বাড়ানোর আবেদন করার। আমরা সার্ভিস দেওয়ার জন্য বসে আছি। কিন্তু আপনারা নিতে চান না। সবকিছুর একটা পদ্ধতি মেনে হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় এখানে সেটা হচ্ছে না বলেও চাঞ্চল্যকর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) গুরুত্ব এই বিচারপতির।
আইনের শাসনে এমনটা হয় না। মন্তব্য বিচারপতির। শুধু তাই নয়, আইনজীবীদের উদ্দশ্যে আরও বলেন, সমাজের যে ক্ষতি হচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে। ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বিচারপতি জয়মাল্য বাগচীর একের পর এহেন পর্যবেক্ষণের পরেও বদলাচ্ছে সম্ভবত কলকাতা হাইকোর্টের ছবিটা।
আজ বৃহস্পতিবার বিকেলেই খবর আসে মারা গিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি তথা এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। তিনি রাজ্যের ২১ জুলাই কমিশনের চেয়ারম্যান ছিলেন। ফলে আগামীকাল অর্থাৎ শুক্রবারও হাইকোর্টে সকালেই কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে এক সপ্তাহে মোট চারদিন শুধু মৃত্যুর শোক জানাতে ও পুলিশের আইনজীবীকে মারের অভিযোগে বন্ধ হাইকোর্ট।












Click it and Unblock the Notifications