জেলবন্দি কুন্তল ঘোষের কথা শুনবেন বিচারপতি অমৃতা সিনহা, জানালো ডিভিশন বেঞ্চ
জেলবন্দি কুন্তল ঘোষের কথা শুনতে হবে একক আদালতকে। বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের সেই কথা শুনবেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে।
কুন্তল ঘোষের উপর ইডি ও সিবিআইয়ের কেন্দ্রীয় গোয়েন্দারা নির্যাতন চালাচ্ছেন। এই অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ। অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা চলছিল। নিম্ন আদালত আগে বলেছিল কুন্তলের অভিযোগ খতিয়ে দেখতে।

তদন্তকারী সংস্থা তখন পালটা আর্জি করেছিল। সেইসময় বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, ওই তদন্তের এখন দরকার নেই। এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কুন্তল ঘোষ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল। বুধবার ডিভিশন বেঞ্চ এই মামলায় নির্দেশ দিল।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের অভিযোগ শুনতে হবে। বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। সেই মত বিবেচনা করবে সিঙ্গেল বেঞ্চই।
কুন্তল ঘোষের অভিযোগ, সংশোধনাগারে তার ওপর অত্যাচার করা হচ্ছে। তার মুখ থেকে অন্যের নাম জোর করে বলানোর চেষ্টা করছে। ডিভিশন বেঞ্চ বলছে, একজন অভিযোগ করছেন সরাসরি আদালতে বিচারককে এবং স্থানীয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত তদন্তের নির্দেশে কোনও ভুল নেই।
ডিভিশন বেঞ্চ আরও বলে, একজন নাগরিক তিনি। এখনও প্রমাণিত হয়নি তিনি দোষী। তাই তার অভিযোগের অবশ্যই গুরুত্ব রয়েছে। বেঞ্চ আরও বলে, মানুষ যখন পুলিশের সাহায্য পান না তখন নিম্ন আদালতে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত নির্দেশ দেয় এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত করবে। তবে কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অন্যথা হবে কেন?
কুন্তল ঘোষের আইনজীবীর অভিযোগ, মামলায় তাকে পার্টি করা হয়নি। নিম্ন আদালতের নির্দেশ স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।সিবিআই কেন নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আবেদন করল না? বিচারপতি সৌমেন সেন সিবিআই আইনজীবীকে প্রশ্ন করেন। ১৩ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে।












Click it and Unblock the Notifications