হিডকোর জমিতে সিপিএম, বিজেপির পার্টি অফিস, বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা
তৃণমূলের পর সিপিএম ও বিজেপি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশ দলীয় কার্যালয় ঘিরে৷ হিডকোর জমিতে অবৈধ নির্মাণ চার দলীয় কার্যালয়। অবিলম্বে সেই সব কার্যালয় বন্ধের দিলেন বিচারপতি৷
কলকাতার উপকণ্ঠে রাজারহাট এলাকার চারটি পার্টি অফিস অবিলম্বে বন্ধের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এই চারটির মধ্যে তিনটি সিপিএমের অফিস, একটি বিজেপির। সেচ দফতর, পিডব্লুডি, হিডকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ।

নির্মাণ খতিয়ে দেখা হবে। বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার এই কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এর আগে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ঘিরেও কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি৷
নিউটাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দফতর ভেঙে ফেলার নির্দেশ সম্প্রতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে। ওই স্থানে রাজ্যের শাস কদলের যে তিনটি দফতর রয়েছে। তা ভেঙে ফেলতে হবে।
নিউ টাউন এলাকায় সরকারি জমিতে বেআইনি ভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা 'হিডকো'র বলে জানা যায়। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত।
হাইকোর্টে রিপোর্ট দেয় হিডকো। সংস্থা জানায়, বেআইনি ভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি গড়ে তোলা হয়েছে। মামলাকারী শুনানিতে দাবি করেন, হিডকোর জমিতে এমন আরও ৩৫টি রাজনৈতিক দফতর বানানো হয়েছে।
বিচারপতি অমৃতা সিনহা হিডকো কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, "কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? অবৈধ নির্মাণ আটকাতে কি হিডকোর কোনও নির্দিষ্ট আইন নেই?"












Click it and Unblock the Notifications