Calcutta High Court: শিক্ষক নিয়োগ মামলায় অস্বস্তি! পর্ষদ সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সশরীরে তলব করল কলকাতা হাইকোর্ট। সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১৮ জুলাই এই হাজিরা দিতে হবে। আদালত অবমাননার মামলায় এমনই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শম্পা ঘোড়ুই নামে এক আবেদনকারীর মামলার ভিত্তিতে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

পর্ষদ সভাপতিকে সশরীরে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন, শম্পা ঘোড়ুইয়ের আবেদন খতিয়ে দেখে নথিপত্র-সহ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারিকে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৮ তারিখ তাঁদের হাজিরা দেওয়ার কথা।

আদালতের নির্দেশ অনুযায়ী সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে সশরীরে হাজিরা দেন কিনা সেদিকেই নজর সবার। আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০১৬ সালে শিক্ষক নিয়োগ প্যানেলে নাম ওঠা সত্ত্বেও তিনি চাকরি পাননি। কিন্তু কেন চাকরি হল না তা নিয়ে পর্ষদকে বারবার জানতে চাওয়া হলেও তা জানতে পারেননি বলে দাবি।

যদিও পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাঁকে জানানো হয়, সাধারণ শ্রেণির আবেদনকারী হওয়া সত্ত্বেও তিনি সংরক্ষিত প্রার্থীদের মতো রেজিস্ট্রেশন ফি জমা করেছিলেন। সেই কারণে পর্ষদ তাঁর কাছে অতিরিক্ত ৫০০ টাকা ফিজও নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এরপরও নিয়োগপত্র কেন দেওয়া হল না!

এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন শম্পা। তাঁর আবেদন ছিল, ফিজ দেওয়া নিয়ে যে সমস্যার কথা যুক্তি হিসেবে বলেছিল পর্ষদ, সেই সমস্যার তো সমাধান হয়ে গিয়েছে। তাহলে তিনি কেন প্যানেলে নাম থাকা সত্বেও নিয়োগ পাচ্ছেন না? এনিয়ে সওয়াল-জবাবে নিজেদের যুক্তি পেশ করে আবেদনকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়।

যদিও মামলার শুনানিতে তাদের সিদ্ধান্তে স্থগিতাদেশ না দিলেও কড়া অবস্থান নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাফ জানালেন, নিজেদের নথিপত্র নিয়ে আগামী ১৮ জুলাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে। একই সঙ্গে হাজিরা দিতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারিকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+