চাকরি বাতিল আরও ৮৪২ জনের! এবার গ্রুপ সি কর্মীদের উপর খাঁড়া নামল আদালতের

এবার খাঁড়া নেমে এল গ্রুপ সি কর্মীদরে উপর। গ্রুপ ডি-র পর গ্রুপ সি কর্মীদের চাকরিও বাতিল করা হল।

আরও ৮৪২ জনের চাকরি বাতিল করে দিল আদালত। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে দিয়েছে, শনিবার বিকেল ৩টের মধ্যে নিয়োগপত্র বাতিল করতে হবে পর্ষদকে। দুপুর ১২টার মধ্যে জারি করতে হবে বিজ্ঞপ্তি। এবার খাঁড়া নেমে এল গ্রুপ সি কর্মীদের উপর।

চাকরি বাতিল সুপারিশ করা ৭৮৫ জনের ও সুপারিশ ছাড়া ৫৭ জনের

চাকরি বাতিল সুপারিশ করা ৭৮৫ জনের ও সুপারিশ ছাড়া ৫৭ জনের

গ্রুপ ডি-র পর গ্রুপ সি কর্মীদের চাকরিও বাতিল করা হল। সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে এমন ৫৭ জন গ্রুপ সি কর্মীর নামের তালিকা দু-ঘণ্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছিস আদালত। এসএসসি কর্তৃপক্ষ তা পেশ করার পরই ওই ৫৭ জনের চাকরি বাতিল করে দেওয়া হয়। একইসঙ্গে আরও ৭৮৫ জনের চাকরিএ বাতিল করা হয়।

ওই গ্রুপ সি কর্মীরা আর স্কুলে ঢুকতে পারবেন না

ওই গ্রুপ সি কর্মীরা আর স্কুলে ঢুকতে পারবেন না

উল্লেখ্য, ৫৭ জন ছাড়াও আরও যে ৭৮৫ জনের চাকরি বাতিল করা হয়েছে, তাদের সুপারিশপত্র ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আজ থেকেই এই গ্রুপ সি কর্মীরা আর স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনো কাজে তারা যুক্ত থাকতে পারবেন না। তবে এখনই ওই কর্মীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়নি। বিষয়টি পরে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিচারপতি।

নিয়োগ বাতিল করবে পর্ষদ, সময় বেঁধে দিলেন বিচারপতি

নিয়োগ বাতিল করবে পর্ষদ, সময় বেঁধে দিলেন বিচারপতি

এদিন প্রথমত ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দেয় হাইকোর্ট। এবং তাঁদের চাকরির সুপারিশ বেঁধে দেওয়া মধ্যেই কমিশনকে বাতিল করতে হবে বলে জানান বিচারপরি। তারপর নিয়োগ বাতিল করবে পর্ষদ। সেইমতো একেবারে সময় বেঁধে দেন তিনি।

পর্ষদকে একেবারে অদক্ষ বলে ভর্ৎসনা করেন বিচারপতি

পর্ষদকে একেবারে অদক্ষ বলে ভর্ৎসনা করেন বিচারপতি

এদিন পর্ষদকে একেবারে অদক্ষ বলে ভর্ৎসনা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ক্লাইন্ট সব সময় ঘুমায় নাকি! ৫৭ জন কোথায় কোন জেলায় কাজ করেন, সেটা বের করতে পারল না? মধ্যশিক্ষা পর্ষদ কি নড়ে চড়ে ঘাস খায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায়? তিনি বলেন, কমিশন কাজ করে ফেলল, পর্ষদ পারল না।

দুর্নীতিতে ৭৮৫ জন তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না

দুর্নীতিতে ৭৮৫ জন তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, এই সব দুর্নীতির কারণে অনেক স্বচ্ছ প্রার্থী রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের চাকরি বিক্রি হয়েছে ক্ষমতাকে ব্যবহার করে। এই দুর্নীতিতে ৭৮৫ জন তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তারা এই সুযোগটা উপভোগ করছে বলে মন্তব্য করে আদালত।

সুপারিশ না পেলেও চাকরি পাওয়া ৫৭ জনের কাউন্সিলিং হয়নি

সুপারিশ না পেলেও চাকরি পাওয়া ৫৭ জনের কাউন্সিলিং হয়নি

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সাফ জানিয়ে দেন, শনিবার দুপুর ১২টার মধ্যে পর্ষদকে এই কাজ শেষ করতে হবে। তারপর দুপুর তিনটার মধ্যে পর্ষদ নিয়োগ বাতিল করার বিজ্ঞপ্তি দেবে। এরপর বিচারপতি জানান, সুপারিশ না পেলেও চাকরি পাওয়া ৫৭ জনের কাউন্সিলিং হয়নি। তাদের গোপনে চাকরি দেওয়া হয়। এই ৫৭ জনের নাম প্রকাশ করেছে কমিশন। এরপর এই ৫৭ জনের চাকরিও বাতিল করে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+