বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা সুপ্রিম কোর্টে, প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট৷ ২০২২ সালে প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মান্যতা দেয়নি৷ ফলে সুপ্রিম কোর্টে গিয়েছিল ওই মামলা। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে মামলা ওঠে। দুই বিচারপতি এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কেই প্রাধান্য দিলেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ১২ হাজার শিক্ষক নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডিএলএড প্রশিক্ষণরতরাও এই পরীক্ষায় বসতে পারবেন। এই কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তির পরে মামলা হয়৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়। বিচারপতি পর্ষদের দিকেই রায় দিয়েছিলেন। অর্থাৎ, ১২ হাজার শিক্ষক নিয়োগ হবে। প্রশিক্ষণ যারা নিচ্ছেন, কীভাবে তারা পরীক্ষায় বসতে পারেন? সেই প্রশ্ন তারপরেও জারি ছিল। কারণ, জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদের একটি নিয়ম আছে। সেই নিয়ম মতো, শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে।

বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল। ডিভিশন বেঞ্চে পর্ষদের বক্তব্য মান্যতা পায়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করা হয়। ওই বিজ্ঞপ্তিও খারিজ করে দেওয়া হয়েছিল।

এরপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে মামলা ওঠে। গত বছর জুলাই মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও মেধা তালিকা প্রকাশ করা যাবে না। এরপর একাধিকবার শুনানি পিছিয়ে গিয়েছে।

কত শূন্য পদ রয়েছে? কত যোগ্য প্রার্থী রয়েছে? এই বিষয়ে জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট জানতে চায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে জানাতে বলা হয়৷ পর্ষদের থেকে জানানো হয়, ১১,৭৬৫ টি শূন্যপদ রয়েছে। রাজ্য দ্রুত নিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছে।

সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে স্থগিতাদেশ তুলে নিল৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ হল। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই এখানে মান্যতা পেল। এবার পর্ষদ নতুনভাবে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+