প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?

কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল মামলা। কিন্তু সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের এজলাসে রাখলেন না। ওই মামলার বৃহত্তর স্বার্থ রয়েছে। সে কারণেই তিনি এই মামলা শুনতে চাইলেন না।

প্রাথমিকের মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে ওই মামলাটির সঙ্গে। এমনই মনে করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেজন্য তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে পাঠালেন। সোমবার এই মামলা ছেড়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ঘটনা সামনে আসতে চর্চা শুরু হয়।

Abhijit Gangopadhyay

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত। কিন্তু কোন বিষয়ে মামলা এসেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে?

পঞ্চম শ্রেণিকে প্রাথমিক বিভাগের অন্তর্ভুক্ত করা হোক। এই মর্মে একটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল। মামলাকারী বিদেশ গাজি নামে এক ব্যক্তি। তার বক্তব্য, পঞ্চম শ্রেণিকে পুরোপুরি ভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণিকে পড়ানো হয়। যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসাবে ধরা হয়।

কেন্দ্রের নীতি অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের মধ্যে ধরা হয়। সেই হিসেবে রাজ্য টেট পরীক্ষাও নেয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্যও আলাদা করে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পঞ্চম শ্রেণিকে অনেক জায়গাতেই প্রাথমিক স্তরে যুক্ত করা হচ্ছে না। সেই কারণে এই মামলা করা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি গুরুত্ব নিয়ে শোনেন। এরপর তাঁর পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্য সরকারের নীতি জড়িয়ে রয়েছে। এটি জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। প্রধান বিচারপতির এজলাসে পাঠানো হয়েছে ওই মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+