Junior Doctors: অনশন ভাঙতেই অসুস্থ অর্ণব, ORS দিলেন অভয়ার বাবা; উত্তরবঙ্গে অনশন তুললেন সন্দীপও
Junior Doctors Hunger Strike Withdrawn: আমরণ অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। ১৭ তম দিনে অনশন ভাঙার পরই অসুস্থ এসএসকেএমের পড়ুয়া চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়। অনশন মঞ্চস্থল থেকে অ্যাম্বুল্যান্সে করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM)। এসএসকেএমের মেন ব্লকের জরুরি বিভাগে চিকিৎসা শুরু হয় তাঁর।
গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন ৬ জুনিয়র ডাক্তার (Junior Doctors)। প্রথম দিন থেকেই অনশনে ছিলেন অর্ণব। এসএসকেএমের নেফ্রোলজি বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া সে। টানা অনশনে অল্পবিস্তর শারীরিক সমস্যা আগেই দেখা গিয়েছিল। অনশন ভাঙতেই অসুস্থ বোধ করেন অর্ণব। হাসপাতালে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন নিজেই।

বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর রাত সাড়ে ৯টা নাগাদ সাংবাদিক বৈঠকে আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা জুনিয়র চিকিৎসকের। ধর্মতলার অনশন মঞ্চে আসেন অভয়ার বাবা-মা। তাদের অনুরোধেই অনশন তুলে নেওয়া হয় বলে জানান জুনিয়র চিকিৎসকরা। তবে আন্দেোলন একই মাত্রায় চলবে বলে জানান তাঁরা।
অনশন ভাঙার পরই জুনিয়র চিকিৎসকদের হাতে ওআরএস তুলে দেন অভয়ার বাবা (Abhaya Father)। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার বলেন, "কোনও সরকারি অনুরোধে নয়, ভয় পেয়ে বা কোনও কাউন্সিলের অনুরোধে নয়, একমাত্র কাকু-কাকিমার অনুরোধেই আমরা অনশন প্রত্যাহার করলাম। অন্যকিছু যেন না ভাবা হয়।"
অপরদিকে ১৪ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনে বসেন সন্দীপ মণ্ডল। শারীরিক অবস্থার অবনতি হয় সন্দীপেরও। অনশনরত অবস্থায় তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। ধর্মতলায় ঘোষণার পর এদিন উত্তরবঙ্গে অনশন ভাঙেন তিনি।












Click it and Unblock the Notifications