কাজে ফিরতে চান! মুখ্যমন্ত্রীকে আরও যা বার্তা জুনিয়র চিকিৎসকদের
কাজে ফিরতে চাই। শনিবার রাতে করা সাংবাদিক সম্নেলনে এমনটাই জানালেন এনআরএস-এর জুনিয়র চিকিৎসকরা।
কাজে ফিরতে চাই। শনিবার রাতে করা সাংবাদিক সম্নেলনে এমনটাই জানালেন এনআরএস-এর জুনিয়র চিকিৎসকরা। আলোচনার সব রাস্তা খোলা আছে, অচলাবস্থা কাটাতে।
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর কাছে ইগোর লড়াই, কিন্তু তাঁদের কাছে সেটাই বাঁচার লড়াই। মন্তব্য করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রবিবার ফের জুনিয়র চিকিৎসকদের জিবির মিটিং হবে।

পরিবহ-র শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন
পরিবহ-র স্মৃতি শক্তি লোপ পাচ্ছে। দৃষ্টিশক্তির সমস্যাও দেখা দিয়েছে। এদিন এমনটাই জানিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। হয়ত পরিবহ কোনও দিন সার্জেন কিংবা বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারবে না। তাঁরা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পরিবহকে দেখে আসুন। যদিও মু্খ্যমন্ত্রী সেটা করেননি।

'নবান্নে যাননি কোনও প্রতিনিধি'
তাদের কোনও প্রতিনিধি নবান্নে যাননি বলেও দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী যেদিন এসএসকেএম-এ যান সেদিন, শুধু দাবি উঠেছিল ইউ ওয়ান্ট জাস্টিস। এর বাইরে আরও কোনও রকমের
অশালীন আচরণ হয়নি বলেও দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

পুলিশের সঙ্গে চিকিৎসকদের পার্থক্য
মুখ্যমন্ত্রীর পুলিশদের সঙ্গে তাদের তুলনা প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা বলেন, পুলিশ ট্রেনিং নেয় সশস্ত্র অবস্থায়। কিন্তু তাদের ক্ষেত্রে সেটা হয় না। সারা রাজ্যে ৩ হাজার পুলিশকে
হাসপাতালে মোতায়েন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবিকেও কটাক্ষ করেন জুনিয়র চিকিৎসকরা।
এর আগে এদিন সন্ধেয় জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, চিকিৎসকদের সব দাবি মানা হয়েছে। তিনি ৫ ঘন্টা অপেক্ষা করেছিলেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এরপরেই জুনিয়র চিকিৎসকরা জানান, জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications