জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। শুক্রবার সকাল পর্যন্ত এই বিষয় নিয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এবার কর্মবিরতি প্রসঙ্গে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। তবে তাই নিয়েও যথেষ্ট টানাপোড়েন চলল।
জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করেছেন আবার। তাই নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। রাজ্য সরকারের কাছে আরও একবার ১০ দফা দাবি জানানো হয়েছে। তবে এবার সরকারি তরফে তাদের কাছে কোনও বার্তা আসেনি। সিনিয়র সরকারি চিকিৎসকরা তাদের এই ধারাবাহিক কর্মবিরতি সম্পর্কে একমত হতে পারছেন না বলে খবর।

এই সব দোলাচলের মধ্যেই শুক্রবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে এই মামলার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। দ্রুত শুনানির আবেদন করা হয়। তবে এই দাবিকে খুব একটা গুরুত্ব দেননি প্রধান বিচারপতি।
আজ এই মামলা শুনতে পারবেন না প্রধান বিচারপতি। প্রয়োজনে অবসরকালীন বেঞ্চে মামলাকারি যেতে পারেন। এই পরামর্শ দেওয়া হয় প্রধান বিচারপতির তরফে। কর্মবিরতি জুনিয়র চিকিৎসকরা কি তুলবেন? সেই প্রশ্ন পাক খাচ্ছে। কারণ, সিনিয়র চিকিৎসকরাও ধারাবাহিক কর্মবিরতির পক্ষে নন। গতকাল সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয়েছিল আরজি কর হাসপাতালে। সেখানে এই মতামত উঠে এসেছে বলে খবর।
জুনিয়র চিকিৎসকরা গতকাল সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন। ভোররাত পর্যন্ত তারা বৈঠক করেন। কর্মবিরতি প্রত্যাহার করা হবে কী না, তাই নিয়ে আলোচনা হয়েছে। আজ শুক্রবার দুপুরের পরে তারা সেই বিষয়ে মতামত জানাবেন। একথাও জানা গিয়েছে। রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতরের কাছে একাধিক দাবি চিকিৎসকরা রাখতে পারেন৷ সেই কথাও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications