জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন না রাজ্যপাল, মুখ্যসচিব মিথ্যে বলছেন, অভিযোগ আন্দোলনকারীদের
রাজ্যপাল কেবল ডেপুটেশন জমা নিলেন। বৈঠক করলেন না জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে। ৫ জনের প্রতিনিদি দল গিয়েছিলেন রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে কেবল তাঁদের কাছ থেকে স্মারক লিপি জমা নিয়েছেন। কোনও রকম কথা তাঁদের সঙ্গে রাজ্যপাল বলেননি বলেই জানিয়েছেন চিকিৎসকদের প্রতিনিধিরা।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে সিবিআই চার্জশিট বিয়ে আপত্তি। একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সিবিআই তদন্ত ধীরে ধীরে আস্থা হারাচ্ছেন বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা।

সেই অভিযোগ নিয়েই রাজভবনে হাজির হয়েছিলেন তাঁরা। ১২ জনের মধ্যে আন্দোলনকারী ৫ জন জুনিয়র ডাক্তার রাজভবনের ভেতরে যান। কিন্তু রাজ্যপাল তাঁদের সঙ্গে কোনও কথা বলেননি। কেবল মাত্র তাঁদের স্মারকলিপি জমা নিয়েছেন হাতে। জুনিয়র ডাক্তাররা রাজভবন থেকে বেরিয়ে এসে বলেন, সিবিআইয়ের তদন্ত নিয়ে তাঁরা অভিযোগ জানাতে গিয়েছিলেন। সেই স্মারক লিপি তাঁরা জমা দিয়েছেন। তবে কোনও কথা তাঁদের হয়নি।
এদিকে স্বাস্থ্যভবনে আজ বৈঠক করেছিলেন সিনিয়র চিকিৎসক এবং মুখ্যসচিবরা। কিন্তু সেই বৈঠকও নিষ্ফলা হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন বৈঠক অর্থহীন হয়েছে। এদিকে মুখ্যসচিব বৈঠক থেকে বেরিয়ে এসে দাবি করেছেন চিকিৎসকদের সাতটি দাবি মেনে নেওয়া হয়েছে। তবে সেটা পূরণের জন্য ডেডলাইন করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
মুখ্যসচিব এই দাবি একেবারেই মিথ্যে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁরা অভিযোগ করেছেন মিথ্যে কথা বলছেন মুখ্যসচিব। সরকারের পক্ষ থেকে কোনো দাবি মানা হয়নি। মিথ্যে কথা বলছেন মুখ্যসচিবরা। আগামীকাল দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। কিন্তু তার অনুমতি দেয়নি পুলিশ। আন্দোলনকারীরা জানিয়েছেন, পুলিশ বাধা দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications