শিরদাঁড়ার পর এবার মস্তিষ্কের মডেল হাতে নিয়ে মিছিলে জুনিয়র ডাক্তাররা, সামিল হলেন ম্যানেজমেন্টের পড়ুয়ারাও
শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের টেবিলে সেই শিরদাঁড়া রেখে তাঁদের দাবি পত্র জমা দিয়েছিলেন। এবার স্বাস্থ্যভবন অভিযানে মস্তিষ্কের মডেল হাতে করে মিছিল করলেন জুনিয়র ডাক্তার।
আন্দোলনকারীরা জানিয়েছেন শিরদাঁড়া হাতে তাঁরা লালবাজারে গিয়েছিলেন কারণ পুলিশ মেরুদণ্ডহীনতার কাজ করেছিলেন। এবার স্বাস্থ্যভবন অভিযানে মস্তিষ্কের মডেল এবং গোলাপ নিয়ে যাচ্ছেন কারণ এতোদিন ধরে স্বাস্থ্যভবনের আধিকারীকরা নিজেদের মাথা দিয়ে কাজ করেননি। রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে কাজ করেছেন। তাঁদেরও যে মস্তিস্ক রয়েছে চিন্তাভাবনা করে কাজ করতে পারেন সেটা মনে করিয়ে দিতেই এই মস্তিষ্কের মডেল নিয়েছেন তিনি।

আবারও শহরের রাস্তায় চিকিৎসকদের মহামিছিল। বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন তাঁদের দাবি না মানা হলে তাঁরা কাজে যোগ দেবেন না। সেই দাবি নিয়েই মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। লাল বাজার অভিযানের পর এবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়ে শয়ে শয়ে ডাক্তার পড়ুয়া আন্দোলনে সামিল হয়েছেন।
করুনাময়ী থেকে ঠিক দুপুর ১২টা নাগাদ শুরু হয় বিক্ষোভ মিছিল। স্বাস্থ্য ভবনের সামনে পর্যন্ত শয়ে শয়ে মানুষ জুনিয়র ডাক্তারদের এই মিছিলে সামিল হয়েছেন। এমনকি ম্যানেজমেন্টের ছাত্ররাও সামিল হয়েছেন এই অভিযানে। তাঁরাও কলেজ থেকে বেরিয়ে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্লোগানে গলা মিলিয়েছেন।
এমনকী সাধারণ মানুও উৎসবে না ফেরার অঙ্গিকার নিয়েই জুনিয়ার ডাক্তারদের সঙ্গে সামিল হয়েছেন। স্বাস্থ্যভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সঙ্গে রেখেছেন মস্তিল্ক, চোখের মডেল। নিজের মস্তিষ্ক ব্যবহার করে যেন স্বাস্থ্য ভবনের আধিকারীকরা এবার সিদ্ধান্ত সেকারণেই তাঁরা এউই মডেল নিয়ে এসেছেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications