স্বাস্থ্যসচিবের উপস্থিতিতেই অপসারণের দাবি, মুখ্যমন্ত্রীর সামনেই থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তারদের
নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বারবার উঠে এলো থ্রেট কালচারের অভিযোগ। অনিকেত মাহাতো থেকে কিঞ্জিল নন্দ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সকলেই প্রকাশ্যে অভিযোগ করলেন আরজি কর হাসপাতাল সহ রাজ্যের সব সরকারি হাসপাতালে কীভাবে একদল নির্বিবাদে থ্রেট কালচার চালাচ্ছে।
মহিলা ডাক্তারি পড়ুয়াদের শ্লীলতাহানির ঘটনা পর্যন্ত ঘটছে। এমনকী পাস করানোর নামে তোলাবাজি, মাদক কারবার পর্যন্ত চলছে। মহিলা পড়ুয়ার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটলে সেটা জানানোর জায়গা থাকছে না। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পর্যন্ত অভিযোগ শুনছেন না।

স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতেই তাঁর অপসারণ দাবি করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। ১৭ জন প্রতিনিধি সোমবার গিয়েছিলেন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। প্রত্যেকেই প্রায় স্বাস্থ্যসচিবের অপসারণ দাবি করেছেন। এবং মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে অভিযোগের একাধিক নথি তাঁরা জমা দিয়েছেন।
তবে স্বাস্থ্যসচিবকে অভিযুক্ত বলায় আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন অভিযোগ সত্যি কিনা প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে অভিযুক্ত বলা যায় না। তাই তিনি জুনিয়র ডাক্তারদের এই শব্দটি মানতে রাজি নন বলে জানিয়েছেন। স্বাস্থ্যসচিবের পদটি সরকারি সেকারণে এটা পরে আলোচনা করবেন। এখানে তিনি এই নিয়ে কথা শুনতে চান না।
এদিন একাধিক ইস্যুতে আলোচনার মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। কিঞ্জল নন্দ প্রকাশ্যেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের পরিবেশ তৈরি করেছেন আরজি কর কাণ্ডে যে শাসক ঘনিষ্ঠ চিকিৎসকের নাম উঠে এসেছে তার। তার পরেই মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়ে বলেন হাসপাতালে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে তিনিও।
সেকারণে মুখ্যসচিবকে তিনি নির্দেশ দিয়েছেন টাস্ক ফোর্স গঠন করার এবং পরীক্ষা যাতে স্বচ্ছ ভাবে হয় সেটা যেন দেখেন। যদিও বারবার চিকিৎসকরা মেডিক্যাল কলেজের পরিবেশ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। সেখানে মহিলা ডাক্তারি পড়ুয়াদের যৌন হেনস্থার মুখেও পড়তে হয় বলে অভিযোগ করেছেন তাঁরা। যাঁদের যৌন হেনস্থার শিকার হচ্ছেন তাঁদের কাউকে জানানোর জায়গা নেই। এতোটাই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যের সব মেডিক্যাল কলেজে।












Click it and Unblock the Notifications