RG Kar Case: কর্মবিরতি চলবে, আগামীকাল ফের স্বাস্থ্যভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের
সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশ জুনিয়র ডাক্তাররা। তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপরেও তাঁরা আন্দোলন থামাবেন না। আগামীকাল ফের স্বাস্থ্যদফতরে অভিযান করবেন তাঁরা। দুপুর ১টায় হবে এই কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনকারী চিকিৎসকরা।
আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নামার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে। কাজ থামিয়ে আন্দোলন করা যায় না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে না ফিরলে রাজ্য সরকার যদি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে আদালত কিছু করতে পারবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্টে।

তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে প্রচ্ছন্ন হুমকির সুর। তিনি বলেছেন কাউকে কেস দেওয়া হয়নি মানে দুর্বল মনে করার কিছু নেই। চিকিৎসকদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতির যড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা হয়ে রয়েছে বাম আমল থেকে। তাঁরা কারোর চাকরি খাবেন না বলে কোনও পদক্ষেপ করেননি।
এদিকে রাজ্য সরকারের এই প্রচ্ছন্ন হুমকি আর কাজে আসবে না । কর্মবিরতি জারি রাখার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা। উল্টে আগামীকাল স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। দুপুর ১টায় করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন অভিযান করবেন তাঁরা। স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। স্বাস্থ্যভবনের সামনে আগামীকাল ধর্না কর্মসূচি চলবে জুনিয়র ডাক্তারদের।
আরজি কর হাসপাতালে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টে মিথ্যে বলেছে রাজ্য সরকার। সব হাসপাতালে সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিয়েছেন। তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করতেই এই সব মিথ্যে তথ্য সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
প্রসঙ্গত উল্লেখ্য সোমবার আদালতে শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে রাজ্যে ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। এটা মেনে নেওয়া যায় না। তাঁদের সব দাবি মেনে নেওয়ার পরেও কেন তাঁরা হাসপাতালে কাজে যোগ দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।












Click it and Unblock the Notifications