Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Junior Doctors’ Hunger Strike: বায়ো টয়লেটও বসাতে দিল না পুলিশ! অনশনরত জুনিয়রদের পাশে এবার সিনিয়র চিকিৎসকরাও

Junior Doctors Hunger Strike: আমরণ অনশনের একদিন পার। শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে (hunger Strike) জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। সুরক্ষা ও অভয়ার বিচারসহ (Justice for Abhaya) একাধিক দাবিতে রাজ্যকে সময় বেঁধে দেন তারা। রাজ্য দাবি না মানায় আমরণ অনশনের পথে হাঁটেন জুনিয়র চিকিৎসকরা। রবিবার তাদের সমর্থনে অনশনে বসার সিদ্ধান্ত নিলেন সিনিয়র চিকিৎসকরাও (Senior Doctors)।

ক্য়ালেন্ডার বলছে রবিবার ছিল চতুর্থী। দুদিন পেরোলেই দুর্গার বোধন। আমরণ অনশনের গোটা একটা দিন কেটে গেলেও সরকারের তরফে এল না কোনও বার্তা। ধর্মতলার অনশন মঞ্চে টাঙানো হয়েছে বড় ঘড়ি। সাদা বোর্ডে লেখা হচ্ছে প্রতি ঘণ্টা। সতীর্থ অভয়াকে ন্য়ায় বিচার দিয়ে তবেই রাজপথ ছাড়ার অঙ্গীকার। ভুখা পেটে কসম খাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

doctors

ত্রিপল বাঁধা থেকে নিজেদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা, সবটাই সামলে নিতে বাধ্য় হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বৃষ্টি ও হাওয়ার দাপটে খুলে গিয়েছিল ধরনা মঞ্চের ত্রিপলের একাংশ। রবিবার সকালেই ধরা পড়ে সেই ছবি। বাঁশ কেটে নিজেরাই সেই ত্রিপল বাঁধেন চিকিৎসকরা।

এদিকে, পুলিশের (Kolkata Police) কাছে বায়ো টয়লেট (Bio Toilet) তৈরির অনুমতি চাইলেও লালাবাজারের (Lalbazar) তরফে কোনও সদুত্তর আসেনি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। অনশনের ১৮ ঘণ্টা পর বাধ্য হয়ে ধর্মতলায় নিজেরাই বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগান চিকিৎসকরা।

ধরনা মঞ্চে সিসিটিভি বসানোর কথা সাংবাদিক বৈঠকেই ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। সেইমতো এদিন অবস্থান মঞ্চে সিসিটিভিও ইনস্টল করান তাঁরা। নিজেদের প্রতিবাদের স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত বলে জানান জুনিয়র চিকিৎসকরা। জুনিয়রদের এই কর্মযজ্ঞে সামিল হবেন সিনিয়ররাও, রবিবার বিবৃতি জারি করে জানাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

আরজি কর কাণ্ডের (RG Kar case) মাঝেই নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগর (Jaynagar Minor Victim)। সেখানেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুপুরেই ধর্মতলার অনশন মঞ্চে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মুখ দেবাশিস হালদার, কিঞ্জল নন্দদের। সেখান থেকে জয়নগরেও যান তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+