Junior Doctors: পুলিশের সঙ্গে সংঘাত, চৌকি কাঁধে অনশনমঞ্চে চিকিৎসকরা! মহাপঞ্চমীতে তীব্র হচ্ছে আন্দোলন

Junior Doctors' Hunger Strike: চৌকি এবং চেয়ার আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাত! আর তা নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠল বউবাজার এলাকায়। এমনকি প্রায় তিন ঘণ্টা ধরে বৌবাজার থানা ঘিরে ধরে চলে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। কার্যত প্রবল চাপের মধ্যে ছেড়ে দেওয়া হয় সাইকেল ভ্যানগুলিও। তাতে বেশ কয়েকটি চৌকি এবং চেয়ার তোলা হলেও বাকিগুলো কাঁধে নিয়েই ধর্মতলার অনশন মঞ্চে যান চিকিৎসকরা।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। জানা গিয়েছে, সোমবার রাতে আটটি চৌকি ও ছ'টি চেয়ার নিয়ে সোমবার দুটি ভ্যান রিকশা যাচ্ছিল ধর্মতলার অনশনে মঞ্চে। সেই সময় নির্মল চন্দ্র স্ট্রিট থেকে ওই দুটি ভ্যান রিকশাকে আটক করে বউবাজার থানার পুলিশ (Junior Doctors' Hunger Strike) ।

Junior Doctors Hunger Strike

কেন আটকানো হল সেই প্রতিবাদে ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসক সহ সাধারণ কিছু লোকজন বউবাজার থানা ঘেরাও করেন। রাত ৮টা থেকে শুরু হয় ঘেরাও বিক্ষোভ। যতক্ষণ না নিঃশর্ত ভাবে ওই সমস্ত,মালপত্র ছাড়া হবে ততক্ষন পর্যন্ত ঘেরাও রেখে বিক্ষোভ চলবে বলে জানানো হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে এই বিক্ষোভ। শেষমেশ প্রবল চাপে চৌকি এবং চেয়ার ছাড়া হয়। কাঁধে চৌকি নিয়ে আসা নিয়ে ডাক্তারদের দাবি, প্রতীকী প্রতিবাদ ছিল এটা। পুলিশের কাজের বিরোধিতায় কাঁধে করে চৌকি বয়ে নিয়ে জাচ্ছি। অন্যদিকে আজ মঙ্গলবার অনশনে বসে রয়েছেন ৭ চিকিৎসক। তবে আজ পঞ্চমী থেকেই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চিকিৎসকরা। সকাল ৯ টা থেকে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন পালন করা হবে।

যেখানে জুনিয়রদের পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের সিনিয়র, স্বাস্থ্যকর্মীরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বিচারের দাবিতে আজ মহাপঞ্চমীতে মহামিছিল করার ডাক দেওয়া হয়েছে। বিকেল চারটে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। যেখানে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা তো বটেই, নাগরিক সমাজ থেকে বিভিন্ন সংগঠনকে উপ্সথিত থাকতে বলা হয়েছে।

অন্যদিকে সরকারের তরফে ফের একবার অনশনকারী চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেওয়া হল। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যসচিব। তিনি জানান, সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে সমস্যা হচ্ছিল। একসঙ্গে এত ক্যামেরা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এই সমস্যা মিটে গিয়েছে। হাসপাতালে সিসিটিভি বসানোর ক্ষেত্রে আর কোনও সমস্যা হবে না। শুধু তাই নয়, ১০ তারিখের মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে। ডিউটি রুম, রেস্ট রুমের কাজও ৯০ শতাংশ শেষ হবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+