অনশন তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা,কী বললেন শুভেন্দু অধিকারী!

জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন গতকাল। প্রায় দুই ঘণ্টা সময় ধরে চলে বৈঠক। আর সেই বৈঠকের পরে রাতে তুলে নেওয়া হয় আমরণ অনশন কর্মসূচি। এই বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

জুনিয়র চিকিৎসকরা নবান্ন থেকে রাতে ধর্মতলার অনশন মঞ্চে চলে যান৷ সেখানে তাঁদের আলোচনা হয়। তারপরেই অনশন আন্দোলন তুলে নেওয়ার কথা বলা হয়৷ কেবল কলকাতা নয়, উত্তরবঙ্গেও এই অনশন কর্মসূচি তুলে নেওয়া হয়। ১৭ দিনের মাথায় শেষ হল এই অনশন আন্দোলন৷

Suvendu adhikari and mamata banerjee

এই বিষয়ে খুব একটা বেশি কিছু মন্তব্য করেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি বরাবর রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থেকেছেন। সেই আন্দোলনকে সমর্থন করেছেন। কিন্তু এদিন সামান্য কয়েকটি কথা বলেই চলে গেলেন শুভেন্দু অধিকারী৷

মঙ্গলবার সকালে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী৷ রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ এক সময় দাবি করেছিলেন আন্দোলনকারী। সাংবাদিকরা তাঁকে অনশন তুলে নেওয়া ও এই বিষয়ে প্রশ্ন করেন। রাজ্যের বিরোধী দলনেতা কিছুটা উষ্মাপ্রকাশ করেন কি?

শুভেন্দু অধিকারী জুনিয়র চিকিৎসকদের অন্দোলন নিয়ে বলেন, যারা দাবি করেছিলেন তাদের বলুন। যারা দাবি করেছিলেন তারা কী নিয়ে অনশন আর অন্দোলন তুললেন, তারাই বলতে পারবেন। গতকাল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর আচরণ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি বলেন, " আমি ওনার কথার উত্তর দেব না। উনি কখন হাসেন, কাঁদেন বলতে পারব না।"

শুরু থেকেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে রাজনৈতিক পতাকা ছেড়ে তিনি তাঁদের সঙ্গে আন্দোলন করতে প্রস্তুত। জুনিয়র চিকিৎসকরা চাইলে বিজেপির নেতা - কর্মীরাও রাজনৈতিক পতাকা ছাড়া থাকবেন। অরাজনৈতিক আন্দোলন যতক্ষণ, তিনি পক্ষে থাকবেন৷ এই কথা জানিয়েছিলেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+