Junior Doctor's Protest Kolkata: মধ্যরাতে মঞ্চ তৈরি নিয়ে টানটান নাটক! সাড়ে ৮টা ডেডলাইন, কী হবে এরপর?

Junior Doctor's Protest Kolkata: শুক্রবার রাতেই কর্মবিরতি তোলার ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। তবে দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন পথ ছাড়তে নারাজ। আর তা শুক্রবার রাতেই আরও একবার বুঝিয়ে দিয়েছেন। একেবারে ঘড়ি বেধে রাজ্য সরকারকে দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে তৈরি হল প্রতিবাদের মঞ্চ।

কিন্তু সেই মঞ্চ তৈরি নিয়েও একেবারে নাটকীয় পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে ডেকোরেটার্স কর্মীদের ভয় দেখানোর অভিযোগ। শেষমেশ বাঁশ-ত্রিপল হাতেই মধ্যরাতে মঞ্চ বাঁধতে দেখা গেল চিকিৎসকদের (Junior Doctor's Protest Kolkata) । আরজি করের মধ্যেই জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার দুমাস কাটতে চলল। এখনও বিচার অধরা।

Junior Doctor s Protest Kolkata

ঘটনার পর থেকেই একাধিক দাবিতে কর্মবিরতি চালাচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু বৃহস্পতিবার দফায় দফায় আলোচনা শেষে শুক্রবার রাতে পূর্ণ কর্মবিরতি তোলার ঘোষণা করা হয়। একই সঙ্গে দেবাশিষ হালদার, অনিকেত মাহাতোরা স্পষ্ট জানিয়ে দেন, ডোরিনা ক্রসিং'য়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টসের তরফ থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে।

২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে নিজেদের জীবন বাজি রাখব। অবস্থান মঞ্চ থেকে আমরণ অনশন করব। কিন্তু মঞ্চ তৈরি নিয়ে শুরু হয় জটিলতা। মঞ্চ বাঁধার কাজ শুরু হতেই পুলিশ তা খুলে দেয় বলে অভিযোগ। এমনকি ডেকরেটারদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

এরপরেই ফ্যান, ত্রিপল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসে। আর এরপরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। ধর্মতলায় বিক্ষোভ দেখাতে থাকেন। শেষমেশ মধ্যরাতেই গলায় স্টেথো ঝুলিয়ে জুনিয়র চিকিৎসকরা নিজেই মঞ্চ তৈরির কাজে হাত লাগান। কেউ এগিয়ে দিলেন বাঁশ তো কেউ এগিয়ে দিলেন কাপড়। গভীর রাত পর্যন্ত সেই মঞ্চ তৈরির কাজ চলে। রাতে বহু মানুষ জড়ো হয়েছিলেন আন্দোলন মঞ্চে। তাঁরাও চিকিৎসকদের সঙ্গে মঞ্চ তৈরির কাজে হাত লাগান।

বলে রাখা প্রয়োজন, আজ শনিবার সাড়ে ৮টায় চিকিৎসকদের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। এরপরেই আমরণ অনশনের হুমকি। যা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় কি পদক্ষেপ নেওয়া হয় সরকারের তরফে সেদিকেই নজর সবার।

অন্যদিকে চিকিৎসকদের মঞ্চ (Junior Doctor's Protest Kolkata) সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনীকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+