Doctor Protest: দ্রোহের কার্নিভাল রুখতে ১৬৩ ধারা লালবাজারের, হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র চিকিৎসকরা

Calcutta High Court-Doctor Protest: একদিকে ধর্মতলায় চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল এবং অন্যদিকে রেড রোডে রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভাল। কার্যত জোড়া এই কার্নিভাল ঘিরে চড়ছে পারদ। আর তার আগেই রাণী রাসমণি রোড সহ একাধিক জায়গায় ভারতীয় নাগরিক সংহতির ১৬৩ ধারা (পূর্বতন-১৪৪ ধারা) জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

এমনকি রেড রোড সংলগ্ন সমস্ত রাস্তায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই ১৬৩ ধারা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা জুনিয়র চিকিৎসকদের। মঙ্গলবার সকালেই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতিকে ই-মেইল করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী (Calcutta High Court-Doctor Protest) ।

Calcutta High Court-Doctor Protest

বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রধান বিচারপতিকে অবগত করা হয়। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথাও ইমেলে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই বিষয়টিকেও ইমেলে উল্লেখ করা হয়েছে বলে খবর।

আর এরপরেই এই বিষয়ে শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠিত হল কলকাতা হাইকোর্টে। সেই মতো বিচারপতি রবি কিষান কাপুরের বেঞ্চ দুপুর দুটোয় এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর। মামলার শুনানিতে একাধিক বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা জানান, ধর্মতলার একটি অংশে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চলছে। তবে যে কোনও প্রতিবাদকে আটকাতে যে কোনও সরকার এমন ব্যবস্থা করে থাকে। তবে তা দেখে ভয় পাওয়ার কিংবা পিছিয়ে দেওয়ার প্রশ্নই নেই বলেও দাবি জুনিয়র চিকিৎসকরা। আন্দোলন যেভাবে চলছে সেভাবেই হবে বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয়, দ্রোহের কার্নিভাল সহ মানব বন্ধনের যে কর্মসূচির কথা বলা হয়েছে সেই মতো সমস্ত কর্মসূচি হবে বলেও দাবি চিকিৎসকদের।

বলে রাখা প্রয়োজন, ধর্মতলা চত্বরে আজ মঙ্গলবার দুটি কার্নিভালের আয়োজন করা হয়েছে। রেড রোডে রাজ্য সরকারের তরফ থেকে পুজোর কার্নিভালের আয়োজন করা হয়৷ এদিকে রানি রাসমনি রোডে চিকিৎসক সংগঠনগুলির তরফ থেকে দ্রোহের কার্নিভালের আয়োজন করা হচ্ছে। এই নিয়েই এখন উত্তাপ বাড়ছে দুই শিবিরে। এই অবস্থায় ভারতীয় নাগরিক সংহতির ১৬৩ ধারা (পূর্বতন-১৪৪ ধারা) জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+