RG Kar Case: সুপ্রিম কোর্টে এক তরফা তথ্য পেশ, চিকিৎসকরা কাজ করছে না অভিযোগে হতাশ আন্দোলনকারী ডাক্তাররা
চিকিৎসকদের লাগাতার আন্দোলনের কারণে রোগীদের মৃত্যু হচ্ছে। গত ১ মাসে ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে ডাক্তারদের আন্দোলনের কারণে। এমনই তথ্য পেশ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপরেই সুপ্রিম কোর্ট চিকিৎসকদের আগামীকার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের এই নির্দেশে এবং আদালতে যে তথ্য পেশ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে তা নিয়েও অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন আন্দোলনকারী ডাক্তাররা। চিকিৎসকরা অভিযোগ করেছেন যে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই নিরাপত্তা এখনও তাঁরা পাননি। কেবল সিআরপিএফ বসিয়ে দিলেই নিরাপত্তা দেওয়া হয়নি। এখনও সিসিটিভি সহ শৌচাগার, বিশ্রামকক্ষ সহ যে সব করার কথা লা হয়েছিল। সেগুলো এখনও কিছুই করা হয়নি। তাই এখনও হাসপাতালের ভেতরে তাঁরা নিজেদের নিরাপদ বলে মনে করছেন না।

আন্দোলনকারী চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে। নিরাপত্তা নেই বলেই অভিযোগ করেছে। একতরফা ভাবে চিকিৎসকদের নিয়ে তথ্য পেশ করা হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁরা কী অবস্থায় হাসপাতালে এসেছিলেন সেটাও খতিয়ে দেখার বিষয়। সেই সঙ্গে তাঁরা অভিযোগ করেছেন আন্দোলন করলেও অভয়া ক্লিনিক করে ডাক্তার দেখেছেন জুনিয়র ডাক্তাররা।তারপরেও এই অভিযোগ করা হয়েছে। এখনও নিরাপত্তা নিয়ে অনিশ্চি্ত হয়ে রয়েছে।
জুনিয়র ডাক্তাররা রীতিমতো হতাশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশে। তাঁরা দাবি করেছেন এখনও তাঁরা হাসপাতালের মধ্যে নিজেদের নিরাপদ মনে করছেন না। কারণ কেবল মাত্র আরজি কর হাসপাতালে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে গোটা রাজ্যে অনেক মেডিক্যাল কলেজ রয়েছে সেখানে কোনও নিরাপত্তা নেই। সেখানে তাঁরা কী করবেন জুনিয়র ডাক্তাররা।
এখনও অনেক বিভাগেই সিসিটিভি বসেনি। এমনকী এই ঘটনায় দোষীরা এখনও গ্রেফতার হয়নি। তাহলে কোন নিরাপত্তার কথা ভেবে তাঁরা কাজে যোগ দেবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। কারণ তাঁদেরও অভয়ার মতো পরিস্থিতি হতে পারে। তাই কাজে যোগ দেওয়াতে নিরাপদ বলে মনে করছেন না তাঁরা। এদিকে সুপ্রিম কোর্ট আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করতে পারবে না। তার পরে কাজে যোগ না দিলে রাজ্য সরকার পদক্ষেপ করলে আদালতের কিছু করার নেই।












Click it and Unblock the Notifications