Droher Carnival: দ্রোহের কার্নিভালে জনস্রোত, নাচে-গানে 'মমতাময়' উৎসবের কার্নিভাল নিয়ে তোপ সুকান্ত-শুভেন্দুর

Droher Carnival: মঙ্গলে জোড়া কার্নিভাল দেখল মহানগর। কলকাতার একদিকে রেড রোডে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা (Red Road Carnival)। অন্যদিকে, ধর্মতলায় রানি রাসমনি রোডে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের তরফে দ্রোহের কার্নিভাল (Doctors Protest Carnival)। বিকেল গড়িয়ে সন্ধেতে আরও ঝাঁঝালো হল প্রতিবাদ।

রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল রুখতে রণসজ্জা নেয় পুলিশ (Kolkata Police)। যদিও হাইকোর্টের রায়ে মুখ পুড়ল রাজ্যের। দ্রোহের কার্নিভালে অনুমতি দেয় হাইকোর্ট (Calcutta Highcourt)। লৌহকপাট খুলে দিতে বাধ্য হয় পুলিশ। রাসমণি রোডে ভিড় উপচে পড়ে চিকিৎসকদের। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্যি দিয়ে শুরু হয় দ্রোহের কার্নিভাল।

PUJO PROTEST

সন্ধে হতেই ডোরিনা ক্রসিংয়ে দেখা যায় প্রতিবাদের জনস্রোত। দ্রোহের কার্নিভালের পাশাপাশি ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ডাকে হয় মানববন্ধন (Human Chain)। কার্যত অবরুদ্ধ হয়ে যায় ডোরিনা ক্রসিং থেকে ধর্মতলা। কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্য়ায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেন প্রতিবাদীরা। কালো বেলুন উড়িয়েও জানানো হয় প্রতিবাদ।

শান্তিপূর্ণ প্রতিবাদে বারবার বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রতিবাদী চিকিৎসকরা। এদিন জুনিয়র চিকিৎসকদের মানববন্ধনে যোগ দেন সাধারণ মানুষও। প্ল্য়াকার্ড ব্যানার হাতে জাস্টিস ফর আরজি কর স্লোগান দিল শত শত প্রতিবাদী কণ্ঠ।

এদিকে রাজপথে যখন দ্রোহের কার্নিভাল চলছে, তখন রেড রোডের দুর্গা বিসর্জনের কার্নিভাল মমতাময়। কখনও গানে, কখনও নাচে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খোশমেজাজেই দেখা গেল রেড রোডের উৎসবের কার্নিভালে। পাঁচ ঘণ্টা ধরে বর্ণাঢ্য বিসর্জন শোভাযাত্রায় দেখা যায় তৃণমূলের তারকা সাংসদ বিধায়ক সহ টলিপাড়ার অভিনেতাদের।

মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কলেজ স্কোয়ার থেকে উৎসবের কার্নিভাল বর্জন মিছিলে হাঁটেন শুভেন্দু। মিছিল শেষে বক্তব্যে মমতাকে চোর বলে সম্বোধন শুভেন্দুর। রাজ্যে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ তুলে নিশানা বিরোধী দলনেতার। হয় তৃণমূল নেতাদের, না হয় টাকার বিনিময়ে এখানে নিয়োগ হয় বলে দাবি শুভেন্দুর। মমতাকে অপসারণের দাবি তোলেন তিনি।

রেড রোডে কার্নিভালে প্রতীকী অনশনকারী লেখা ব্যাজ পরেই কর্তব্যে নিয়োজিত ছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। ব্যাজ পরে থাকার দরুন তাকে গ্রেফতার করে পুলিশ। পরে চাপে পড়ে তাঁকে ছাড়তে বাধ্য হয় পুলিশ।

এরপরই এক্স হ্যান্ডেলে মমতাকে নিশানা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। হীরকরানির রাজত্ব চলছে বলে আক্রমণ সুকান্তর। রাজ্য সরকার ভয় পেয়েছে বলে নিশানা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মমতার পদত্যাগের দাবি তুলেছেন সুকান্ত মজুমদারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+