Calcutta National: অপারেশন করাতে হবে, বলতেই প্রাণে মারার হুমকি! এবার ন্যশানালে আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা

Calcutta National Medical College & Hospital: সাগর দত্ত হাসপাতালেরই পুনরাবৃত্তি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (চিত্তরঞ্জন হাসপাতাল) এবং হাসপাতালে। মদ্যপ রোগী ও তার পরিবারের হাতে আক্রান্ত হতে হল জুনিয়র ডাক্তারদের। চলল আশ্রাব্য গালিগালাজ। এমনকি প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ডাক্তারদের।

যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলকাতার গুরুত্বপূর্ণ এই মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (Calcutta National Medical College & Hospital)। ঘটনার পরেই হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Calcutta National Medical College amp amp Hospital

জানা যাচ্ছে, ঘটনার (Calcutta National Medical College & Hospital) পরেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যা খবর, ইতিমধ্যে হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাপ্যা হয়েছে। কীভাবে এবং কেন ঘটনা তা যথেষ্ট গুরুত্ব দিয়ে পুলিশের তরফে দেখা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে পুলিশর তরফে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

গভীর ক্ষত নিয়ে এক মদ্যপ রোগী ও তার লোকজন হাসপাতালে যায়। হাতের ক্ষত গভীর হওয়ায় জরুরি বিভাগের ডাক্তাররা অপারেশন করানোর কথা বলেন। কিন্তু রোগীর দাবি ছিল, সঙ্গে সঙ্গে ক্ষতস্থান বেধে দিতে হবে। সেটা সম্ভব নয় বলা হয় চিকিৎসকদের তরফ থেকে।

এরপর শুরু হয় গন্ডগোল ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ঘটে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে সার্জারি এমার্জেন্সিতে। ঘটনার সময় পাঁচজন জুনিয়র চিকিৎসক কাজ সামলাচ্ছিলেন। তাঁদের সবাইকে দেখে নেওয়ার হুমকি রোগী এবং রোগীর আত্মীয়রা দেন অভিযোগ চিকিৎসকদর।

চিকিৎসকদের অভিযোগ, ঘটনার দীর্ঘক্ষণ পরে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তাঁরা আসলেও সম্পূর্ণ ভাবে নিষ্ক্রিয় ছিলেন বলে দাবি। ঘটনায় চরম নিরাপত্তার অভাব বোধ করছি বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, আরজি করে ধর্ষণ এবং খুনে ঘটনার পর দীর্ঘদিন ধরে নিরাপত্তা সহ একাধিক দাবি কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। সম্প্রতি তাঁরা কাজে যোগ দেন।

এর মধ্যেই সাগর দত্ত হাসপাতালে আক্রান্ত হতে হয়। যা নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়। প্রশ্নের মুখে পড়ে হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত চিকিৎসকরা। গোটা ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন তাঁরা। তবে আজ সোমবার সুপ্রিম কোর্ট মামলার শুনানি আছে। সেখানে এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন জুনিয়র চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+