আজও লালবাজারের কাছে রাস্তায় বসে আছেন জুনিয়র চিকিৎসকরা, সিপি আসবেন দেখা করতে?
নিজেদের অবস্থানে অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর অবস্থানে বসে রয়েছেন তাঁরা। মঙ্গলবার সকাল গড়িয়ে বেলা বাড়ছে। অবস্থান আন্দোলন চলছে রাস্তা জুড়ে। গতকাল সোমবার বিকেল থেকে এই অবস্থান আন্দোলন শুরু হয়েছিল।
রাত পেরিয়ে পর দিন। সকালেও অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে লালবাজার থেকে কিছুটা দূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার বিকেল থেকে অবস্থান শুরু করেছেন তারা।

যতক্ষণ তাদের পাঁচটা দাবি মানা না হবে। ততক্ষণ ফিয়ার্স লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর ট্রাম লাইনে বসে আন্দোলন চালিয়ে যাবেন। এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। খোলা আকাশের নিচে রাস্তায় চাদর, মাদুর পেতে আন্দোলনরত চিকিৎসকরা কাটিয়েছেন।
এলাকার সাধারণ মানুষ তাদের পাশে এগিয়ে এসেছেন। পানীয় জল, খাবার তাদের দেওয়া হয়েছে বলে খবর। এই আন্দোলন কি শুধু চিকিৎসকদের? না কি সাধারণ মানুষের মধ্যেও তা ছড়িয়ে পড়ছে? সেই বিষয় উঠে আসছে। অসহ্য গরমে গতকাল রাত অনিদ্রায় কেটেছে জুনিয়র চিকিৎসকদের।। তবু তাঁরা নিজেদের দাবিতে অনড়।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাঁদের সঙ্গে এসে দেখা করতে হবে। অথবা পুলিশ কমিশনের পদ থেকে তিনি ইস্তফা দেবেন। এই দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনও দাবিতেই বক্তব্য রাখা হচ্ছে না। পুলিশ কমিশনার তাঁদের সঙ্গে দেখা করবেন। তেমন কোনও কথা এখনও জানা যায়নি।
আজ সকাল থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ফের রাস্তায় বসেছেন। প্রবল রোদে অনেকেই ছাতা মাথায় দিয়ে বসে রয়েছেন। ট্রামলাইনের পিচের রাস্তা গরমে তেতেপুড়ে রয়েছে। কিন্তু দাবিতে অনড় রয়েছেন তাঁরা। ফলে কোনও ভাবেই আন্দোলনের পথ থেকে সরে আসছেন না।
এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষদের আবেদন জানানো হয়েছে। বহু সাধারণ মানুষ চিকিৎসকদের আন্দোলনে শামিল হচ্ছেন। গতকাল তাদের সঙ্গে রাত জেগেছেন অনেকেই। আজও একাধিক মানুষ উপস্থিত হয়েছেন সেই আন্দোলনে।
এদিকে ব্যারিকেডের উল্টো দিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি যাতে আয়ত্ত্বে থাকে। সেজন্য পুলিশ প্রশাসন সজাগ। রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications